New Year 2024: ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৪’, নতুন বছরে ভক্তদের কী বার্তা দিলেন সচিন-সৌরভরা?
হ্যাপি নিউ ইয়ার ২০২৪, রাতে ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গেই সবরা মোবাইলের ইনবক্সে ঢুকছে এই একটাই বার্তা। নতুন বছর সবার ভালো কাটুক। এই প্রার্থনা আর আশা নিএয়েই পথ চলা শুরু ২০২৪ সালের। শুধু কী সাধারণ মানুষ খেলার মাঠের তারকারাও সামিল হয়েছেন নববর্ষ উদযাপনে। সচিন তেন্ডুলকর থেকে মহম্মদ শামি, প্রত্যেকেই সমাজ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ইংরেজি নতুন বছরের।
ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর লিখেছেন, নতুন বছর নতুন স্বপ্নের চিত্রনাট্যের সূচনা এবং বিদ্যমান স্বপ্নগুলির প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ করার একটি দুর্দান্ত সময়। আমাদের সমস্ত ইতিবাচক চিন্তা আমাদের কাঙ্খিত লক্ষ্যগুলিতে উদ্ভাসিত হোক। সবাইকে ইংরেজি নববর্ষ ২০২৪ সালের শুভেচ্ছা।শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের দুই তারকা মহম্মদ শামি ও কেএল রাহুল।

New Year is a great time to script new dreams, and commit further to existing ones.
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2024
May all our positive thoughts manifest into the goals we desire.
Wishing everyone a happy and fulfilling New Year 2024.#HappyNewYear
তারআগে ভক্তদের সঙ্গে নববর্ষ পালনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন পন্থ। বর্তমানে টিম ইন্ডিয়ায় ব্রাত্য পূজারা এবং রাহানেও নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট প্রেমীদের। পূজারা লিখেছেন, এই নতুন বছরটি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আশা, সুখ এবং সম্প্রীতিতে পূর্ণ হোক। শুভ নববর্ষ।
From ours to yours, wishing everyone a Happy New Year! pic.twitter.com/TTz5ruDsjv
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 1, 2024
রাহানে আবার পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। গোটা পরিবারের পক্ষ থেকেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন সঞ্জু স্যামসনও। নাইট মেন্টর এক্স-এ লিখেছেন, নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। শান্তি কাটুক নতুন বছর।
Happy new year to everyone 2024 🎉🎉🎉🎁🎈 pic.twitter.com/jAWg321A5m
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) December 31, 2023
সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ভক্ত, ফলোয়ার্স এবং বন্ধুদের আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। বিগত বছরগুলিতে যেভাবে সমর্থন করেছেন আমাকে তার জন্য আমি আপ্লুত। আগামী বছর সবার আরও ভালো কাটবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications