অতিরিক্ত সরকারি হস্তক্ষেপে সাসপেন্ড এক দেশের ক্রিকেট বোর্ড! ইতিহাস পুনরাবৃত্তির আশঙ্কা
অতিরিক্ত সরকারি হস্তক্ষেপে সাসপেন্ড এক দেশের ক্রিকেট বোর্ড! ইতিহাস পুনরাবৃত্তির আশঙ্কা
অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের জেরে সাসপেন্ডই করা হল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বা সিএসএ-কে। সূত্রের খবর, গ্রেম স্মিথ, শন পোলক, এবি ডিভিলিয়ার্স উপহার দেওয়া ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভা সহ আগামী এক মাসের কর্মসূচি স্থগিত করার নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি বা এসএএসসিওসি। জানিয়েছে, আগামী এক মাস সিএসএ-র ব্যবহার বিধি ও কার্য পদ্ধতি তদন্ত করে দেখা হবে। ইতিহাসের পুনরাবৃত্তির ভাবনায় শঙ্কিত হচ্ছেন ক্রিকেট প্রেমীরা।

রাজনৈতিক কারণে এর আগেও আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। ১৯৭০ থেকে প্রায় দুই দশক কোনও ক্রিকেট ম্যাচ খেলতে পারেনি প্রোটিয়ারা। ১৯৯০ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। গ্যারি কার্স্টেনের দেশে ফের সেই দিন ফিরে আসবে না তো বলে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীরা। সেই ভাবনার পিছনে সঙ্গত কারণও অবশ্য রয়েছে। অন্তত সে দিকেই এগোচ্ছে পরিস্থিতি।
সূত্র মারফত জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীণ কাজে সরাসরি হস্তক্ষেপ করছে সে দেশের সরকার। দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকা সরকার সে দেশের ক্রিকেট বোর্ডের পরিচালন কমিটি ভেঙে দিয়েছে বলে খবর। সেই খবর শোনার পরই দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি বা এসএএসসিওসি নড়চড়ে বসেছে বলে খবর। প্রোটিয়া ক্রিকেট সংস্থার শীর্ষ কর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে বলেও সূত্র মারফত জানানো হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করতে চলেছে এসএএসসিওসি।
সাধারণত কোনও ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না আইসিসি। কিন্তু এ ব্যাপারে তারা বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে এসএএসসিওসি। বক্তব্য, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কার্য পদ্ধতি নিয়ে তারা উদ্বিগ্ন।












Click it and Unblock the Notifications