একবছর ডাগআউটে কাটিয়ে মুম্বইয়ের হয়ে অভিষেকেই লিনস্যানিটির আভাস ক্রিসের
কেকেআর-এ থাকালীন সুনীল নারিনের সঙ্গে ওপেনে নেমে প্রতিপক্ষ দলকে ধরাসায়ী করতে দেখা যেত ক্রিস লিনকে। তবে গতবছর দল পাল্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। তবে ২০২০ সালে একটিও ম্যাচে মুম্বইয়ের হয়ে লিনস্যানিটি দেখানোর সুযোগ পাননি ক্রিস লিন। তবে এদিন মুম্বইয়ে জার্সিতে মাঠে নেমেই নিজের জাত চেনান এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৩৫ বলে ৪৯ রান করেন। ওয়াশিংটনের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি। তাঁকে এদিন যোগ্য সঙ্গত দেন সূর্য কুমার যাদব।

এদিন প্রথম দিকে টাইমিংয়ের অভাবে ভুগলেও কয়েক ওভার ক্রিজে থাকতেই পুরোনো ছন্দে ফিরে আসেন ক্রিস লিন। তাঁর সঙ্গে মুম্বইয়ের হয়ে গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ গড়ে তোলেন একদা কেকেআর-এ তাঁরই সতীর্থ সূর্যকুমার যাদব। তবে এদিন মুম্বইয়ের ইনিংসের শুরুতেই ধাক্কা লাগে। ভুল বোঝাবুঝির জেরে রানআউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। তারপেরেই দলকে ধীরে ধীরে টেনে তোলেন ক্রিস লিন এবং সূর্যকুমার যাদব।
৫ ওভার শেষে মাত্র ৩০ রানে দাঁড়িয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ৬.৪ ওভারে পঞ্চাশের গণ্ডি পার করে। শাহবাজ আহমেদের সপ্তম ওভারে ১৪ রান আসে। এরপর হার্শাল প্যাটেলের ওভারেও ১৫ রান আসে। এরপরই ধীরে ধীরে লয় খুঁজে পান ক্রিস লিন এবং সূর্যকুমার যাদব। তবে ১১তম ওভারে জেমিসনের বলে আউট হয়ে যান সূর্যকুমার যাদব। ২৩ বলে ৩১ রান করেন তিনি। পরে আউট হয়ে যান ক্রিস লিনও। ওয়াশিংটনের বলে কট অ্যান্ড বোল্ড হন ক্রিস লিন।
গতবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিস লিনকে দলে নিলেও প্রথম একাদশে সুযোগ হয়নি অজি তারকার। রোহিতের সঙ্গে প্রতিটি ম্যাচে ওপেন করতে নেমেছেন কুইন্ট ডি'কক তবে এবার করোনার জেরে লাগু কোয়ারেন্টাইন বিধির জেরে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ডি'কক। তার বদলে ওপেনিংয়ে সুযোগ পান ক্রিস লিন। এবং মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচে তাঁর ব্যাটে বল সেভাবে না এলেও, তিনি কী করতে পারেন তার আভাস দিয়ে গেলেন ক্রিস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications