বিধ্বংসী নয়, পরিণত মনস্ক লিনের ইনিংস স্বস্তির জয় এনে দিল কলকাতাকে
বেশিরভাগ সময়ই লিনকে মারকাটারি ব্যাটিং করতে দেখতে অভ্যস্ত সকলে। তবে এদিন মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের পথ পার করে দিলেন ক্রিস লিন।
আরসিবি ম্যাচের আগে আইপিএলে ক্রিস লিনের স্ট্রাইক রেট ছিল দেড়শো-র বেশি। বিধ্বংসী ব্যাটসম্যান হিসাবে তাঁকে চেনে দুনিয়া। তবে তিনি যে ধৈর্য ধরে ইনিংসকে টেনে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেন, তা আগে আইপিএলে খুব একটা দেখা যায়নি। বেশিরভাগ সময়ই লিনকে মারকাটারি ব্যাটিং করতে দেখতে অভ্যস্ত সকলে। তবে এদিন মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের পথ পার করে দিলেন ক্রিস লিন।

এদিন শুরু থেকে শেষ অবধি ছিলেন এই অস্ট্রেলিয় ব্যাটসম্যান। শুরুতে নামে সুনীল নারিনের সঙ্গে। নারিন মারমুখী খেলে ২৭ রান করে ফিরে যান। এরপরে রবীন উথাপ্পাও ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলে যান। অন্যদিকে লিন স্ট্রাইক দিয়ে যাচ্ছিলেন অন্যদের।
এরপরে নীতীশ রানা ও পরে দীনেশ কার্তিকও আক্রমণাত্মক ইনিংস খেলেন। স্ট্রাইক দিয়ে অন্যপ্রান্ত থেকে উইকেট দিয়ে আসেননি লিন। শেষ অবধি ৫২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। এদিন স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৯.২৩। যা লিনের স্বাভাবিক স্ট্রাইক রেটের চেয়ে অনেক কম।
এদিনের ইনিংসে বিধ্বংসী মেজাজের চেয়েও দায়িত্ববোধ ছিল বেশি। আর সেই সংযমী ইনিংসই কেকেআরকে ম্যাচ জেতাল। লিন একদিক ধরে না রাখলে ম্যাচ জেতা সহজ হতো না। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৫২ রান। লিনও প্রয়োজনে বাউন্ডারি হাঁকিয়েছেন। এদিন মাত্র ১টি ছক্কা ও ৭টি চারে সাজানো ছিল লিনের ইনিংস। পরিশ্রমী অথচ সময়ের প্রেক্ষিতে কার্যকরী ইনিংস খেলে তিনি দলকে জয় এনে দিলেন। একইসঙ্গে ম্যাচের সেরাও হলেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications