পূজারার শতরান লিডসে হাতছাড়া রুটের রিভিউয়ে! একনজরে ভারতের তিন নম্বরের সব টেস্ট সেঞ্চুরি

লিডস টেস্টে ভারতের প্রয়োজনের মুহূর্তে চওড়া হয়েছিল চেতেশ্বর পূজারার ব্যাট। কিন্তু আড়াই বছর ধরে চলা শতরানের খরা এদিনও মিটল না। গতকাল অপরাজিত ছিলেন ৯১ রানে। আজ কোনও রান পাওয়ার আগেই অলি রবিনসনের বল ছাড়তে গিয়ে বিপত্তি। জাজমেন্ট দিতে গিয়ে বল লাগল পূজারার প্যাডে। আম্পায়ার আউট দেননি। ইংল্যান্ড অধিনায়ক জো রুট রিভিউ নেন। তাতেই বাজিমাত। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারের নির্দেশে আম্পায়ার রিচার্ড কেটলবরো সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন। এই নিয়ে দ্বিতীয়বার পূজারা আউট হলেন নার্ভাস নাইন্টিতে। ২০১৭ সালের মার্চে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানে আউট হয়েছিলেন। এদিন শতরান হাতছাড়া ৯ রানের জন্য।

শতরান হাতছাড়া পূজারার

অত্যন্ত চাপের মুহূর্তে গতকাল খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হওয়ার ঘটনার পাশাপাশি চিন্তা ছিল পূজারার ফর্ম নিয়েও। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের চেনা ছন্দে পাওয়া যায় তিন নম্বরে ভারতকে দীর্ঘদিন ধরে ভরসা দেওয়া পূজারাকে। তবে আজ নতুন বলের সামনে নতুনভাবে শুরু করতে গিয়েই দিনের চতুর্থ ওভারের তৃতীয় বলে ফিরতে হল পূজারাকে। লিডসের ইনিংস তাঁর টেস্ট কেরিয়ার বাঁচিয়ে দিলেও শতরানের জন্য প্রতীক্ষা আরও দীর্ঘ হল।

শেষ শতরান আড়াই বছর আগে

শেষ শতরান আড়াই বছর আগে

২০১৯ সালের জানুয়ারিতে শেষবার টেস্ট শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে। সিডনি টেস্টের শতরানের পর এটি ছিল পূজারার ৩৬তম টেস্ট ইনিংসে। পূজারার ১৯টি শতরানের মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি করে শতরান ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং পূজারার একটি করে শতরান রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শতরান মাঠে ফেলে এলেন জাজমেন্ট দিতে গিয়ে। এর আগে, ২০১৮ সালের অগাস্টে সাউদাম্পটনে ১৩২ রানে অপরাজিত ছিলেন পূজারা।

পূজারার শতরানগুলি

পূজারার শতরানগুলি

চেতেশ্বর পূজারা লিডসে কেরিয়ারের ৮৯তম টেস্ট খেলছেন। প্রথম শতরান পেয়েছিলেন ২০১২ সালের অগাস্টে হায়দরাবাদে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫৯ রান করেছিলেন। ওই বছরই নভেম্বরে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৬ রান করে অপরাজিত থাকেন। ওই সিরিজেই মুম্বই টেস্টে করেন ১৩৫। ২০১৩ সালের মার্চে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের দ্বিশতরান করেন, খেলেছিলেন ২০৪ রানের ইনিংস। ওই বছরের নভেম্বরে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন ১১৩। পরের মাসেই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেন ১৫৩ রানের ইনিংস, এটি বিদেশে তাঁর প্রথম শতরান। এই ইনিংসের পর থেকে ২৩তম টেস্ট ইনিংসে ফের শতরান পান পূজারা। ২০১৫ সালের অগাস্টে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন অপরাজিত ১৪৫। এরপর শতরান আসে আরও ১৪টি ইনিংস খেলার পর ১৫তম ইনিংসে। ২০১৬ সালের অক্টোবরে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০১ রানে অপরাজিত থাকেন। পরের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে রাজকোটে খেলেন ১২৪ রানের ইনিংস। ওই সিরিজেরই দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে করেন ১১৯। ১১টি ইনিংস পর দ্বাদশ ইনিংসে তিনি ২০১৭ সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ২০২। ওই বছর জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৩ রান করেন। পরের কলম্বো টেস্টে করেন ১৩৩। ২০১৭ সালের নভেম্বরে নাগপুর টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধেই পূজারা খেলেন ১৪৩ রানের ইনিংস। ২০১৮ সালের অগাস্টে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ১৩২ রানে। ২০১৮ সালের ডিসেম্বরে ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। অ্যাডিলেডে ১২৩ ও মেলবোর্নে ১০৬ রান করেছিলেন। ওই সফরেই তৃতীয় শতরানটি করেছিলেন ২০১৯ সালের জানুয়ারির প্রথমে। সিডনি টেস্টে করেছিলেন ১৯৩। তারপর থেকে শতরানের খরা চলছে পূজারার ব্যাটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+