সিএসকে-র নেটে একের পর এক ছক্কা হাঁকিয়ে ইমেজ ভাঙলেন পূজারা, ভাইরাল ভিডিও
সিএসকে-র নেটে একের পর এক ছক্কা হাঁকিয়ে ইমেজ ভাঙলেন পূজারা, ভাইরাল ভিডিও
চেন্নাই সুপার কিংসের নেটে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন ব্যাটসম্যান। তাঁর আক্রমণাত্মক মেজাজ থেকে রেহাই পাচ্ছেন না পেসার থেকে স্পিনাররা। না, তিনি বিধ্বংসী এমএস ধোনি কিংবা সুরেশ রায়না নন, উল্টে এমন এক ক্রিকেটার, যাঁর গায়ে সেঁটে গিয়েছে কেবলই টেস্ট ক্রিকেটের স্টিকার। যাঁর মন্থর ব্যাটিং নিয়ে চর্চা হয় বিশ্বব্যাপী, তাঁকে নতুন রূপ দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
|
বিধ্বংসী পূজারা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং নিয়ে জোর আলোচনা হয়েছিল। লাল বলের ফর্ম্যাটে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান। সেই তিনিই যে এমন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন, তা ধারণাতেই আনতে পারেননি ক্রিকেট প্রেমীরা।
|
সিএসকে-র নেটে একের পর এক ছক্কা
মুম্বইয়ে আইপিএল ২০২১-এর চেন্নাই সুপার কিংসের অনুশীবলন চলছে। সিএসকে-র নেটে ব্যাট হাতে স্বমহিমায় ধরা দিলেন চেতেশ্বর পূজারা। নিজের পুরনো ইমেজ ভেঙে একের পর এক ছক্কা হাঁকিয়ে ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করলেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পূজারার আইপিএল কেরিয়ার
আইপিএলে মাত্র ৩০ ম্যাচ খেলেছেন চেতেশ্বর পূজারা। মাত্র ৩৯০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে পূজারার ব্যাটিং স্ট্রাইক রেট ৯৯.৭৪। কার্যত মন্থর ব্যাটিংয়ের জন্যই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগ থেকে ব্রাত্য হয়েছিলেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। সেই তাঁকেই বেস প্রাইজে কিনেছে এমএস ধোনির সিএসকে।

উচ্ছ্বসিত পূজারা
ফের আইপিএলে খেলার সুযোগ পেয়ে খুশি হওয়া চেতেশ্বর পূজারা কিংবদন্তি এমএস ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। উল্লেখ্য ধোনির নেতৃত্বেই ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন ডান হাতি ব্যাটসম্যান। তখন থেকে শুরু হওয়া বৃত্ত ২০২১ সালের আইপিএলে শেষ হবে বলে মনে করেন পূজারা।












Click it and Unblock the Notifications