Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: দীর্ঘ বৈঠক শেষে দল ঘোষণা, জল্পনার অবসান ঘটিয়ে দলে বুমরাহ, দেখুন ভারতের স্কোয়াড

জল্পনা-কল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হল ভারতীয়। শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শনিবার দল ঘোষণার আগে রোহিত শর্মার সঙ্গে আগারকর বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রায় তিন ঘণ্টা দুই জনের কথা হয়।

রোহিত শর্মা যে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা শনিবার বিসিসিআইয়ের ইমেলেই স্পষ্ট হয়ে গিয়েছিল। জল্পনা ছিল বাকি ১৪ জন কারা হবেন। তবে সব থেকে বেশি চর্চা ছিল চোট পাওয়া জসপ্রীত বুমরাহকে নিয়ে। কারণ অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন বুমরাহ। তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় ছিল। কিন্তু সেই সংশয়ের অবসান হল।

অবশেষে দল ঘোষণা হল দল। সহ অধিনায়ক হলেন গিল, দলে সুযোগ পেলেন বুমরাহ। শামির একদিনের দলে ফিরলেন শামিও। তবে দলে নেই সিরাজ। দলে একজন পেসার কম রেখে অতিরিক্ত স্পিনার রাখা হয়েছেয চর্চা ছিল দলের উইকেটরক্ষকদের নিয়েও। সঞ্জু স্যামসন সুযোগ পাবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল। তিনি দলে সুযোগ পেলেন না।

নির্ধারিত সময়ের মধ্যে (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার হয়নি। কিন্তু আইসিসির কাছ থেকে দল ঘোষণার জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় বিসিসিআই। ১৮ বা ১৯ জানুয়ারি দল ঘোষণার কথা জানা গিয়েছিল। অবশেষে শনিবারই ঘোষিত হয়ে গেল ভারতীয় দল। প্রথমবার একদিনের দলে সুযোগ পেলেন যশস্বী। রিজার্ভ স্কোয়াডে আছেন নীতীশ রেড্ডি, আবেশ খান, বরুণ চক্রবর্তী।

২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। ২৩ ফেব্রুয়ারি হবেব ভারত বনাম পাকিস্তানের ম্যাচ । আর তৃতীয় ম্যাচ আছে আগামী ২ মার্চ। সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ভারতের। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ খেলবে না ভারত।

ভারতীয় দল শেষ একদিনের সিরিজ খেলেছিল ২০২৪ সালের অগাস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এর পর থেকে টি২০ এবং টেস্ট ম্যাচই খেলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। এই সিরিজই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির মঞ্চ। এই সিরিজের জন্যও এদিনই একেবারেই দল ঘোষণা করা হল। এই সিরিজে দলে যুক্ত করা হয়েছে হর্ষিত রানাকে। কারণ বুূমরাহের ফিটনেস নিয়ে ধোঁয়াশা আছে। তাঁকে এই সিরিজে নাও পাওয়া যেতে পারে।

সাধারণত, সমস্ত অংশগ্রহণকারী দলকে টুর্নামেন্টের নির্দেশিকা অনুসারে আইসিসি নির্ধারণ করা নির্দিষ্ট দিনের মধ্যেই একটি অস্থায়ী স্কোয়াড ঘোষণা করে দেয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পাঁচ সপ্তাহ আগে সমস্ত আটটি দলকে তাদের অস্থায়ী স্কোয়াডের নাম দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ভারত নির্দিষ্ট সময় সীমার মধ্যে দল ঘোষণা করতে পারল না ।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+