Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy 2025: আলিঙ্গনেই ফের বিরাট বার্তা! ওডিআই থেকে অবসর নেওয়ার মুখে জাদেজা?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলছে। এই ম্যাচের পরই টি২০ বিশ্বকাপের মতো ভারতের কয়েকজন তারকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারেন।

এই বিষয়ে যখন চর্চা তুঙ্গে তখনই ভাইরাল হলো একটি আলিঙ্গনের ছবি। বিরাট কোহলির সঙ্গে রবীন্দ্র জাদেজার। তাতেই দুইয়ে দুইয়ে চার করছেন নেটাগরিকরা।

Champions Trophy 2025

নিউজিল্যান্ডের রান তোলার গতিতে যেভাবে ভারতীয় স্পিনাররা রাশ টেনেছিলেন, তাতে বড় ভূমিকা রবীন্দ্র জাদেজার। মাঝের ওভারগুলিতে রোহিত এদিনও আস্থা দেখালেন জাদেজার প্রতি। জাদেজা ১০ ওভারে ৩০ রান দিয়ে নেন ১টি উইকেট।

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে জাদেজার ইকনমিই ভারতীয়দের মধ্যে সেরা। টম লাথামকে গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে লেগ বিফোর করেছিলেন জাদেজা। সেদিন লাথাম মারতে গিয়েছিলেন রিভার্স স্যুইপ। আজ তিনি স্যুইপ মারতে যান।

জাদেজা এদিন নিজের ওভার শেষ করার পরই দেখা যায় বিরাট গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন। রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ায় অবসর ঘোষণার আগেও কোহলির সঙ্গে তাঁর দীর্ঘ কথোপকথন হয়েছিল। সেদিনও কোহলি আলিঙ্গন করেছিলেন অশ্বিনকে, ড্রেসিংরুমে বসে।

স্টিভ স্মিথ ওডিআই থেকে অবসর নিয়েছেন ভারতের কাছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার হারের পর। সেদিনও কোহলির সঙ্গে স্মিথের আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হয়েছিল। আজও তেমন কিছু হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। ভাইরাল হয়েছে কোহলির সঙ্গে জাদেজার আলিঙ্গনের ছবি ও ভিডিও।

ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর রোহিত, কোহলি ও জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানান গত বছর। জাদেজা অবসর নিলে তিনি ওডিআই কেরিয়ার শেষ করবেন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী হয়ে। তাঁর এই টুর্নামেন্টে রয়েছে ২১টি উইকেট, যা সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বিশ্বে রেখেছে যুগ্ম পঞ্চম স্থানে।

এদিকে, শেষ পাওয়া খবরে ভারতের স্কোর ৩৪ ওভারে ৩ উইকেটে ১৫৯। রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রান করেছেন। শুভমান গিল ৩১ ও বিরাট কোহলি ১ রান করে সাজঘরে ফিরেছেন। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+