Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার শক্তি ও দুর্বলতা এবং ট্র্যাক রেকর্ড, নজরে সেরা ১১

Champions Trophy 2025: শ্রীলঙ্কায় একদিনের সিরিজে পর্যুদস্ত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ অধিনায়কত্ব করবেন।

প্যাট কামিন্স, মিচেল মার্শ ও জশ হ্যাজলউড নেই চোটের কারণে। মার্কাস স্টইনিস অবসর নিয়েছেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। সবমিলিয়ে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হচ্ছে অজিদের।

Champions Trophy 2025

অস্ট্রেলিয়া ২০২৩ সালে বিশ্বকাপ জিতেছে। ২০১৭ সালের পর শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই নজর থাকবে ক্যাঙারুদের দিকে। ২০০৬ ও ২০০৯ সালে পরপর দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপ জিতেছে। কিন্তু ২০১৩ ও ২০১৭ সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই।

২০২৩ সালের বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ১৩টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। জিতেছে সাতটিতে, হার ৬টিতে। শ্রীলঙ্কায় দু-বারই ২০০ ছুঁতে না পেরে হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে নভেম্বরে নিজেদের দেশে ওডিআই সিরিজ হেরেছে পাকিস্তানের কাছে। তার আগে, ইংল্যান্ডকে হারায় ৩-২ ব্যবধানে।

২০২৩ সালের বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ৫০ ওভারের ফরম্যাটে খেলিয়েছে ২৫ জনকে। এই সময়কালে মাত্র একজন ব্যাটারই সেঞ্চুরি পেয়েছেন। ট্রাভিস হেড ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ১৫৪। ২০০৯ সালের পর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও জিততে পারেনি।

হেডের সঙ্গেই স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের অভিজ্ঋতা সমৃদ্ধ করবে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে। ম্যাথু শর্ট হেডের সঙ্গে ওপেন করতে পারেন। নজর থাকবে অ্যালেক্স ক্যারির দিকে। প্রথম সারির বোলাররা না থাকা অজিদের বড় চ্যালেঞ্জ।

নাথান এলিস, স্পেনসার জনসনরা সামলাবেন জোরে বোলিং বিভাগ। অ্যাডাম জাম্পা পাকিস্তানের মাটিতে কেমন বল করেন তার উপর নির্ভরশীল অজিদের ভাগ্য। ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি ও লাহোরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সেরা সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+