ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা দক্ষিণ আফ্রিকা, সিরিজে ফের এগিয়ে গেলেন সূর্যরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে ফের এগিয়ে গেল ভারত। আজ ধরমশালায় সূর্যকুমার যাদবরা হেলায় হারালেন প্রোটিয়াদের।

ফলে তৃতীয় ম্যাচের পর সিরিজ আপাতত ভারতের পক্ষে ২-১। অর্শদীপ সিং হলেন ম্যাচের সেরা।

ব্যক্তিগত কারণে আমেদাবাদে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। অসুস্থ ছিলেন অক্ষর প্যাটেল। সে কারণে ভারতের একাদশে আজ দুটি পরিবর্তন হয়। দলে আসেন হর্ষিত রানা ও কুলদীপ যাদব। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মেন ইন ব্লু।

প্রথম ওভার থেকেই চাপে থাকা দক্ষিণ আফ্রিকা ১০.১ ওভারে ৪৪ রান তোলার ফাঁকে পাঁচটি উইকেট হারায়। শেষ অবধি ২০ ওভারে প্রোটিয়ারা তোলে ১১৭ রান। যার মধ্যে অধিনায়ক এইডেন মার্করাম একাই করেন ৪৬ বলে ৬১ রান। ডনোভান ফেরেইরা ১৫ বলে ২০ ও আনরিখ নরকিয়া ১২ বলে ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।

অর্শদীপ সিং ৪ ওভারে ১৩, হর্ষিত রানা ৪ ওভারে ৩৪, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১১ ও কুলদীপ যাদব ২ ওভারে ১২ রান দিয়ে দুটি করে উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২৩ ও শিবম দুবে ৩ ওভারে ২১ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ১৫.৫ ওভারে তিন উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২৫ বল বাকি থাকতে জয় আসে সাত উইকেটে। অভিষেক শর্মা ১৮ বলে ৩৫, শুভমান গিল ২৮ বলে ২৮ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১১ বলে ১২ রান করেন। তিলক বর্মা ৩৪ বলে ২৬ ও শিবম দুবে ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন। লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও করবিন বশ পেয়েছেন একটি করে উইকেট। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ লখনউয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+