আইপিএল অভিষেকেই বিভীষিকা! তা সত্ত্বেও রেকর্ড গড়লেন বাংলার প্রয়াস
আইপিএল ২০১৯-এর ১১তম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি- হয়ে খেলতে নেমে বাঙালি স্পিনার প্রয়াস রায় বর্মন আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া খেলোয়াড় হলেন।
আইপিএল ২০১৯-এ বাংলা থেকে খেলছেন সাকুল্যে চার বাংলার ক্রিকেটার। ইতিমধ্যে কিংস ইলেভেনের হয়ে এই মরসুমে খেলা হয়ে গিয়েছে মহম্মদ শামির। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচে দুই দলে ছিলেন বাকি তিন বাঙলার ক্রিকেটার - ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী (এসআরএইচ) ও প্রয়াস রায় বর্মন (আরসিবি)। ঋদ্ধিমান ও শ্রীবৎসের সামনে খেলার সুযোগ না হলেও বাংলার তরুণ স্পিনারের উপর ভরসা রাখলেন কোহলি।

এদিন সানরাইজার্সে ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার জন্য আরসিবি অধিনায়ক বিরাট কোহলি নবদ্বীপ সাইনির বদলে প্রথম একাদশে নিলেন তরুণ বাংলার স্পিনার প্রয়াস রায় বর্মন-কে। মাত্র ১৬ বছর ১৫৭ দিন বয়সে আইপিএল-এ অভিষেক হল তাঁর। ফলে সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেক হওয়ার রেকর্ড করলেন প্রয়াস।
তবে আইপিএল অভিষেকটা মোটেই স্মরণীয় হল না প্রয়াসের। তাঁর দুর্ভাগ্য এদিন যখন বেয়ারস্টো-ওয়ার্নারের সংহারক মেজাজের তুঙ্গে ছিলেন, তখনই বল করতে ডাকা হয়েছিল প্রয়াসকে। প্রথম ওভারে মাত্র ৬ রান দেন। কিন্তু শেষ পর্যন্ত বিনা উইকেটে ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন এই তরুণ স্পিনার-অলরাউন্ডার। মার খেলেও তাঁর ইতিবাচক মানসিকতার জন্য বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছেন।
এদিন আট নম্বরে ব্যাট করারও সুযোগ পান তিনি। ২টি চারের সাহায্য়ে ২৪ বলে ১৯ রান করেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল-এ সবচেয়ে কম বয়সে অভিষেক করা প্রথম পাঁচ ক্রিকেটারকে -
প্রয়াস রায় বর্মন - ১৬ বছর ১৫৭ দিন
মুজিব-উর-রহমান - ১৭ বছর ১১ দিন
সরফরাজ খান - ১৭ বছর ১৭৭ দিন
প্রদীপ সাঙ্গওয়ান - ১৭ বছর ১৭৯ দিন
ওয়াশিংটন সুন্দর - ১৭ বছর ১৯৯ দিন
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications