আইপিএলে দুই নতুন দলের অন্তর্ভূক্তির ব্লু প্রিন্ট তৈরি? মেগা নিলাম কবে? কী বলছে বিসিসিআই

মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন বলে খবর। তা তিন জন ভারতীয় এবং একজন বিদেশি হতে পারে কিংবা দুই জন ভারতীয় ও দুই জন বিদেশি হতে পারে বলে জানানো হয়েছে।

২০২২ সালের আইপিএলে নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়ে বিসিসিআইয়ের ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। চলতি বছর থেকেই সংশ্লিষ্ট প্রক্রিয়া শুরু হবে খবর। একই সঙ্গে আইপিএলের মেগা নিলামই বা কবে অনুষ্ঠিত হবে, তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন দুই দলের অন্তর্ভূক্তিকরনের প্রক্রিয়া শীঘ্র

নতুন দুই দলের অন্তর্ভূক্তিকরনের প্রক্রিয়া শীঘ্র

খুব শীঘ্রই আইপিএলে নতুন দুই দলের অন্তর্ভূক্তিকরনের প্রক্রিয়া শুরু হবে বলে বিসিসিআই সূত্রের খবর। বোর্ডের শীর্ষ কর্তাদের সম্মতিক্রমে এই ইস্যুতে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে ২০২২ সালের আইপিএলের জন্য মেগা নিলাম, ক্রিকেটার ধরা-ছাড়া, বেতন বৃদ্ধি নিয়েও বিসিসিআইয়ের চূড়ান্ত খসড়া বানানো হয়ে গিয়েছে বলেও এক সূত্র মারফত জানা গিয়েছে।

কবে থেকে শুরু প্রক্রিয়া

কবে থেকে শুরু প্রক্রিয়া

এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী অগাস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জানানো হয়েছে যে অগাস্টে নতুন দুই ফ্রাঞ্চাইজির টেন্ডারের তথ্য প্রকাশ করা হবে। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আইপিএলে দুই নতুন দলের অন্তর্ভূক্তি ঘটবে বলে খবর। ডিসেম্বরে মেগা নিলাম আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। ২০২২ সালের জানুয়ারিতে আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্য টেন্ডারের তথ্য প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে খবর।

কারা টেন্ডার ফেলার আগ্রহ দেখাতে পারে

কারা টেন্ডার ফেলার আগ্রহ দেখাতে পারে

এখনও পর্যন্ত যা খবর তাতে ২০২২ সালের আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আহমেদাবাদের অন্তর্ভূক্তি ঘটতে পারে। অন্য দলের নামে কানপুর কিংবা লখনৌয়ের অন্তর্ভূক্তিকরন ঘটতে পারে বলে খবর। কলকাতাস্থিত আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, আহমেদাবাদের আদানি গ্রুপ, হায়দরাবাদের অরবিন্দ ফার্মা লিমিটেড, গুজরাতের টরেন্ট গ্রুপ এই দুই দলের জন্য বিড করতে পারে বলে খবর। উল্লেখ্য এর আগেও আইপিএলেরাইজিং পুনে সুপারজায়ান্টের মতো দল কেনার অভিজ্ঞতা রয়েছে আরপি-গোয়েঙ্কা গোষ্ঠীর। সে নিরিখে বাকিরা কিছুটা হলেও আনকোরা বলা চলে।

বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

২০২২ সালের আইপিএলে ক্রিকেটারদের বেতনক্রম নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী আগামী মরসুমে সবকটি ফ্র্যাঞ্চাইজির বেতন তহবিল ৮৫ কোটি থেকে বাড়ি ৯০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। অর্থাৎ আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন খাতে আরও ৫০ কোটি (১০ দলের নিরিখে) টাকা অন্তর্ভূক্ত হতে চলেছে। আগামী মেগা নিলামে ক্রিকেটার কেনাবেচার ক্ষেত্রে বেতন তহবিল থেকে হয়তো ৭৫ শতাংশ অর্থ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ২০২২ থেকে আগামী তিন বছরের প্রতি মরশুমে আইপিএলের বেতন তহবিল ৫ কোটি টাকা করে বাড়ানো হবে বলে খবর। সেক্ষেত্রে ২০২৪ সালের আইপিএলের বেতন তহবিল ১০০ কোটি ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। এর জেরে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন বলে খবর। তা তিন জন ভারতীয় এবং একজন বিদেশি হতে পারে কিংবা দুই জন ভারতীয় ও দুই জন বিদেশি হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+