বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে জাম্বো ভারত, খেতাব জয়ই লক্ষ্য

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে জাম্বো ভারত, খেতাব জয়ই লক্ষ্য

প্রথমবার অনুষ্ঠিত হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই মোকবিলায় বিরাট কোহলি শিবিরের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। ফলে সে ম্যাচের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই। টিম ইন্ডিয়াকে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তৈরি করতে, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির বিশেষ পদক্ষেপ নিচ্ছে বলে এক রিপোর্টে দবি করা হয়েছে।

ইংল্যান্ডে জম্বো দল

ইংল্যান্ডে জম্বো দল

বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জনানো হয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির স্বার্থে ইংল্যান্ডে বিশালাকার ভারতীয় দল পাঠানো হবে। ছোট দলে ভাগ করে লাগাতার প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলে সূত্রের খবর। এর জন্য ম্যাচ শুরুর বেশ কয়েক দিন আগেই বিরাট কোহলিরা ইংল্যান্ড পৌঁছে যাবেন বলে জানানো হয়েছে।

কবে এবং কোথায় হবে ফাইনাল

কবে এবং কোথায় হবে ফাইনাল

প্রথম ঠিক ছিল ইংল্যান্ডের লর্ডসে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস সহ অন্যান্য কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ঠিক হয়েছে যে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে ভারত ও নিউজিল্যান্ডের হাই ভোল্টেজ ফাইনাল। ১৮ জুন থেকে শুরু হবে মোকাবিলা।

আইপিএল শেষ প্রস্তুতি শুরু

আইপিএল শেষ প্রস্তুতি শুরু

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হলেই আইপিএলের জন্য নিজ নিজ দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ভারতীয় ক্রিকেটাররা। ৩০ মে টুর্নামেন্ট শেষ হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিরাট কোহলিদের প্রস্তুতি শুরু হবে বলে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে।

একই হোটেলে দুই দল

একই হোটেলে দুই দল

ইতিমধ্যে করোনা ভাইরাসের নতুন ঢেউ আছড়ে পড়েছে ইংল্যান্ডে। তার মধ্যে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যে বেশ চ্যালেঞ্জের, তা মেনে নিচ্ছে প্রশাসন। তবু হাল ছাড়তে রাজি নয় আইসিসি। জৈব সুরক্ষা বিধি মেনে দুই দলকেই একই হোটেলে রাখা হবে বলে খবর। হোটেলে মোট ১৭০টি ঘর রয়েছে। ফলে ভারতীয় দলের সদস্য সংখ্যা বাড়লেও তা সামাল দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+