বিরাট-রোহিতকে ছাড়া কেন শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা? কারণ জানালেন বিসিসিআই কর্তা

বিরাট-রোহিতকে ছাড়া কেন শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা? কারণ জানালেন বিসিসিআই কোষাধ্যক্ষ

আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের ছাড়া এই সফরের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল নন অনেকে। কারও মতে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার বি টিম পাঠানো হচ্ছে, তো কেউ মনে করেন যে জুনিয়র ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়াই বিসিসিআইয়ের উদ্দেশ্য। সে সব জল্পনা-কল্পনার মধ্যে আসল কারণটা জানালেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল।

কী বললেন ধুমল

কী বললেন ধুমল

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমলের কথায় এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা করোনা ভাইরাসের ধাক্কায় বিশ্ব ক্রিকেট কার্যত দাঁড়িয়ে গিয়েছে। অতিমারীর জেরে আইসিসি-কে বেশি কিছু আন্তর্জাতিক ট্যুর প্রোগ্রাম বাতিল কিংবা স্থগিত করতে হয়েছে বলেও জানিয়েছেন ধুমল। এই অচলাবস্থা দূর না হলে বিশ্ব ক্রিকেটের আর্থিক ক্ষতির অঙ্ক কয়েকগুন বেড়ে যাবে বলে দাবি করেছেন বিসিসিআই কর্তা। সেই শূন্যতা পূরণ করার লক্ষ্যেই বিসিসিআই ভারতীয় দলকে জুলাইয়ে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অরুণ সিং ধুমল।

২০২০-তেই শ্রীলঙ্কা সফর হওয়ার কথা ছিল

২০২০-তেই শ্রীলঙ্কা সফর হওয়ার কথা ছিল

অরুণ সিং ধুমলের কথায়, ২০২০ সালেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। করোনা ভাইরাসের জেরে সেই সিরিজ স্থগিত করা হয়েছিল। তাতে আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও বিসিসিআই-কে। তাই এবছরের ভারত-শ্রীলঙ্কা সিরিজটি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন বোর্ডের কোষাধ্যক্ষ।

ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

নেই বিরাট-রোহিত-বুমরাহ

নেই বিরাট-রোহিত-বুমরাহ

যে সময়ে ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা, সেই সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে ব্যস্ত থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহরা। ইংল্যান্ডে থাকবেন কেএল রাহুল, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগরওয়ালের মতো সীমিত ওভারের স্পেশালিস্ট ব্যাটসম্যানরা। ফলে শ্রীলঙ্কায় কার্যত বি টিমকে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিসিআই। বিরাট, রোহিতদের অনুপস্থিতিতে সীমিত ওভারের ফর্ম্যাটে দেশের জুনিয়ার ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করেন, তা দেখাও তাঁদের উদ্দেশ্য বলে জানালেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল।

শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ

শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে তিনটি টি২০ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান। হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারও দলকে নেতৃত্ব দেওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+