করোনার আবহে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিসিসিআইয়ের নয়া স্বাস্থ্য পরিকল্পনা, পরিবার সংক্রান্ত নির্দেশিকা

করোনার আবহে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিসিসিআইয়ের পরিকল্পানার দুই ভাগ, পরিবার নিয়ে নির্দেশিকা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া আইপিএলের চিন্তা আপাতত মাথা থেকে বের করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেটারদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। যার মধ্যে ক্রিকেটারদের পরিবার নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

কবে থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

কবে থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

করোনা ভাইরাসের আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল ম্যাচ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের যুদ্ধ শুরু হওয়ার কথা। ম্যাচ সময়ের আগে শেষ না হয়ে গেলে ২২ জুন ওই ফাইনালের পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হবে।

ভারতীয় দলের অভিযান শুরু কবে থেকে

ভারতীয় দলের অভিযান শুরু কবে থেকে

সূত্রের খবর, করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যেতে চলা বিরাট কোহলি, রোহিত শর্মাদের স্বাস্থ্যের কথা ভেবে বিশেষ পরিকল্পনা তৈরি করেছে বিসিসিআই। মোট দুটি ভাগে ভাগ করা হয়েছে বিধি। সে অনুযায়ী হাই-ভোল্টেজ ম্যাচের জন্য বিরাট কোহলিদের মানসিক প্রস্তুতি শুরু হবে ২৫ মে থেকে। বলা হয়েছে, ওই দিন থেকেই টিম ইন্ডিয়ার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। দেশের মাটিতে টানা আট দিন আইসেলেশনে থেকে কোভিড ১৯-এর নেগেটিভ রিপোর্ট নিয়ে বিরাট বাহিনী ইংল্যান্ডের বিমান ধরবে বলে খবর। এরপর লন্ডনে টানা দশ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। করোনা রিপোর্ট নেগেটিভ হলে এই সময় বিরাট কোহলিরা বিক্ষিপ্তভাবে অনুশীলন করতে পারবেন বলে এক সূত্র মারফত জানা গিয়েছে।

ক্রিকেটারদের টিকাকরণ

ক্রিকেটারদের টিকাকরণ

ইতিমধ্যেই সরকারি বিধি মেনে নিজ নিজ শহরে করোনা ভাইরাসের টিকা নিতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় ভারতে থাকতে পারবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। ইংল্যান্ডেই তাঁদের কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা, তা নিয়ে সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই নিয়মিত যোগাযোগ রাখছে বলে এক সূত্র মারফত জানানো হয়েছে।

ইংল্যান্ড যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা

ইংল্যান্ড যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা

কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নেওয়া থাকলে এবং দুটি করোনা রিপোর্ট নেগেটিভ এলে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের সঙ্গে ইংল্যান্ড যেতে পারবেন বলে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে। প্রত্যেককে জৈব সুরক্ষা বিধি মেনে চলতে হবে বলে বিসিসিআই নিয়ম তৈরি করতে চলেছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+