মেয়েদের আইপিএল কবে, কী জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয় ক্রিকেটের মসনদে বসার পর একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশাসক হিসেবে ধুঁয়াধার ব্য়াটিং করছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট আয়োজন করে সারা জাগিয়ে দিয়েছেন।
ভারতীয় ক্রিকেটের মসনদে বসার পর একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশাসক হিসেবে ধুঁয়াধার ব্য়াটিং করছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট আয়োজন করে সারা জাগিয়ে দিয়েছেন। টেস্ট ক্রিকেটে কীভাবে দর্শক টানতে হয় নতুন করে দেখিয়েছেন সৌরভ। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের উন্নতি থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটকে বেটিং মুক্ত রাখতে শক্তিশালী দুর্নীতিদমন শাখা তৈরির পরিকল্পনা, বোর্ডের সভাপতি হিসেবে প্রতি সিদ্ধান্তেই চমক দিচ্ছেন মহারাজ। এবার তাঁর হাত ধরেই কি মেয়েদের আইপিএলের সূচনা হতে চলেছ?

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ যদিও মেয়েদের আইপিএল ভালোভাবে করার জন্য সমর্থকদের কাছ থেকে আরও কিছুটা সময় চেয়ে নিলেন।সৌরভ এক অনুষ্ঠানে জানিয়েছেন, এখনই বড় করে মেয়েদের আইপিএল করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে এই টুর্নামেন্টকে জাঁকজমকের সঙ্গে করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট।
এই বিষয়ে সৌরভ বলেন, 'মেয়েদের আইপিএল ভালোভাবে করতে গেলে আরও বেশি সংখ্যায় মহিলা ক্রিকেটার প্রয়োজন। অন্তত পক্ষে ৭-৮টি দল করতে হবে। সেক্ষেত্রে ভালোভাবে মেয়েদের সফল আইপিএল টুর্নামেন্ট করতে গেলে আরও চার বছর মতো সময় প্রয়োজন।' উল্লেখ্য় মেয়েদের আইপিএল শুরু করার জন্য অনেকদিন ধরেই দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার ও প্রাক্তন কোচেরা বলে আসছেন।












Click it and Unblock the Notifications