Rahul Dravid: দ্রাবিড়ের সঙ্গে মেয়াদ বৃদ্ধি চাইছে বিসিসিআই, প্রোটিয়া সফরে ভারতীয় দলের দায়িত্বে ‘দুই কোচ’!
Rahul Dravid: বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়ে চর্চা তুঙ্গে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আপাতত অস্ট্রেলিয়া সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু এই সিরিজের পর কে স্থায়ীভাবে রোহিত-বিরাটদের হেডস্যারের হটসিটে বসবেন? তা নিয়ে চর্চা তুঙ্গে। এরইমধ্যে রাহুল দ্রাবিড়কে নিয়ে উঠে এল বিরাট আপডেট।
বিসিসিআই চাইছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আরও দুই বছর চুক্তি বাড়াতে। বিষয়টি নিয়ে দ্য ওয়ালের সঙ্গে বোর্ড সচিব জয় শাহ নিজেই কথা বলেছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি দ্রাবিড়। কোচ হিসাবে একান্তই চুক্তি বৃদ্ধি করতে না চাইলে অন্তত দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব পালনের জন্য দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

ফলে দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজে না হলেও একদিনের এবং টেস্ট সিরিজে দ্রাবিড়কেই কোচ হিসাবে পাঠাতে চাইছে বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক বর্ষীয়ান কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'শেষ সপ্তাহে দ্রাবিড়ের সঙ্গে জয় শাহ নিজেই কথা বলেছেন, অবশ্যই তাঁর কোচিংয়ের মেয়াদ বৃদ্ধি নিয়েই কথা হয়েছে। বিসিসিআই চাইছে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে কোচের দায়িত্ব পালন করুন দ্রাবিড়।'
বোর্ডের এই সূত্রটি আরও জানিয়েছেন, 'চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রক্রিয়া অবশ্যই চালু আছে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে টি২০-র থেকেও টেস্ট সিরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বোর্ড চাইছে টি২০-তে না হলেও একদিনের সিরিজ থেকেই দ্রাবিড় দলের সঙ্গে যোদ দিন।'
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুসারে, বিসিসিআই আশিস নেহেরাকে টি২০ দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। ফলে টি২০ বিশ্বকাপ পর্যন্ত দ্য ওয়ালকেই যে কোনও ভাবে কোচের পদে রাখতে চাইছে বিসিসিআই।
দ্রাবিড়ের দুই বছরের কোচিংয়ে বড় সাফল্য বলতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া এবং ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জেতা। তাঁর কোচিংয়ে তিনটি আইসিসি ট্রফি খেলেছে ভারত। ২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। একদিনের বিশ্বকাপের পাশাপাশি চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এই অস্ট্রেলিয়া দলের কাছেই হারে।
শোনা যাচ্ছে আগামী ২ বা ৩ ডিসেম্বর কোচ-অধিনায়ক ও মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআই কর্তারা, সেখানেই সব কিছু চূড়ান্ত হতে পারে।
পরিস্থিতি যা তাতে প্রোটিয়া সফরে দুই কোচ দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিরিজের প্রথম দিকে লক্ষ্ণণ থাকবেন কোচের দায়িত্বে। পরের দিকে দ্য ওয়াল আসতে পারেন দায়িত্ব।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications