রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ নিযুক্ত, দুবাইয়ে সৌরভ-জয় শাহের সঙ্গে বৈঠকে কাটল জট
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সাম্প্রতিক সময়ের সব থেকে বড় খবর। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের কোচ হতে চলেছেন। শুক্রবার দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালীয় এব্যাপারে চূড়ান্ত
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সাম্প্রতিক সময়ের সব থেকে বড় খবর। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের কোচ হতে চলেছেন। শুক্রবার দুবাইয়ে আইপিএল ফাইনাল চলাকালীয় এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এহং সচিব জয় শাহ (Jay Shah) দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করে তাঁকে রাজি করান বলে জানা গিয়েছে।

বিশ্বকাপের পরেই দায়িত্ব হাতে
সংযুক্ত আরব আমিরশাহীতে টি-২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। ১৪ নভেম্বর পর্যন্ত এই খেলা চলবে। সূত্রের খবর অনুযায়ী বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সিরিজ থেকে তিনি দায়িত্ব তুলে নেবেন।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে থাকবেন পরশ মামরে
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাহুল দ্রাবিড় নিজে এব্যাপারে খবরটিকে সমর্থন করেছেন যে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন। এর জন্য তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএ-র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এর আগেও রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের হেড কোচ করার চেষ্টা হলেও তা সফল হয়নি। রাহুল দ্রাবিড় সবসময়ই চেয়েছেন, সহযোগী হিসেবে যাঁরা থাকবেন, তা তাঁর পছন্দের হবে। এব্যাপারে জানা গিয়েছে, দ্রাবিড়ের পছন্দের প্রাক্তন খেলোয়াড় পরশ মামরেকে বোলিং কোচ করা হবে। তবে ফিল্ডিং কো এস শ্রীধরের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে বিক্রম রাঠোর ব্যাটিং কোচ হিসেবেই থাকবেন বলে জানা গিয়েছে।

দায়িত্ব ২ বছরের
রাহুল দ্রাবিড়কে দুবছরের জন্য ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। যার জন্য তাঁকে ১০ কোটি টাকা দেওয়া হবে। প্রসঙ্গত তাঁকে গত মাসেই এনসিএ-র প্রধান করা হয়েছিল গত মাসে। কিন্তু বিসিসিআই-এর প্রয়োজন হয়ে পড়েছিল তাঁর মতো কাউকে, যিনি দেশের ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে পারবেন। ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে তৈরি করতে রাহুল দ্রাবিড় যথেষ্টই পরিশ্রম করেছেন। পরশ মামরেও সেই কাউ করে চলেছেন। সেই কারণে সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ চেষ্টা করেছেন, যদি তাঁদের দুজনকে একসঙ্গে বোর্ডে আনা যায়।

সরানো হচ্ছে রবি শাস্ত্রীকে
এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ রয়েছেন রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে বিসিসিআই-এর চুক্তি রয়েছে টি-২০ বিশ্বকাপ পর্যন্তই। করোনা পরিস্থিতির কারণে বিসিসিআই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে গিয়েছে ওমান এবং ইউএইতে। অন্যদিকে বিরাট কোহলিকেও দলনেতার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications