BCCI: মহিলা ক্রিকেটারদের জন্য বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ বিসিসিআইয়ের, বাংলা থেকে সুযোগ পেলেন কারা?

কয়েকদিন আগেই সমাপ্ত হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। শুরু হয়ে গিয়েছে আইপিএলও। কিন্ত এখনও ভারতীয় দলের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেনি বিসিসিআই। তবে সোমবার ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে মহিলা ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ হল।

২০২৩ সালে মোট ১৯ জন মহিলা ক্রিকেটার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকাতে স্থান করে নিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যাটা ছিল ১৭, এবার আরও একজন কমল। ২০২৪ সালে অক্টোবর থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মোট ১৬ জন ক্রিকেটারকে তিনটি গ্রেড ভাগ করা হয়েছে। এ, বি, সি,। এ গ্রেডে আছেন তিন জন, বি গ্রেডে আছেন চার জন এবং বাকি ক্রিকেটাররা সি গ্রেডে আছেন।

Senior Women

গ্রেড 'এ'-তে আছেন হরমনপ্রীত কৌর, স্মতি মান্ধানা, দীপ্তি শর্মা। এই তিন ক্রিকেটার সর্বোচ্চ তালিকায় স্থান করে নিয়েছেন। বি গ্রেডে আছেন চার জন, এরমধ্যে আছেন রিচা ঘোষও

বঙ্গতনায় ছাড়াও আছেন, রেনুকা ঠাকুর, জেমিমা রডরিগেজ, শেফালি ভার্মা। দুরন্ত পারফরম্যান্স করে ২০২৪ সালে তালিকায় এক ধাপ উপরে উঠছিলেন বাংলার রিচা ঘোষ। ২০২৩ সালে গ্রেড 'সি'-তে থাকলেও ২০২৪ সালে শিলিগুড়ির বঙ্গ তনয়া গ্রেড 'বি'-তে স্থান করে নিয়েছিলেন। কিন্তু এবার প্রমোশন পেলেন না রিচা। বি গ্রেডেই থাকতে হল রিচাকে।

সি গ্রেড ভুক্ত মহিলা ক্রিকেটাররা হলেন, যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধুতী রেড্ডি, আমোনজ্যোত কৌর, উমা ছেত্রী, পূজা বস্ত্রকার, স্নেহ রানা। বাংলা থেকে রিচার পাশাপাশি এই তালিকায় নতুন নাম তিতাস সাধু। সীমিত ওভারে ভারতীয় দলে য়খনই সুযোগ পেয়েছেন নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিতাস। ফলে তার পুরস্কারও পেলেন।

কয়েক বছর আগেই মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত দ্বিতীয় দেশ যারা তার পুরুষ ও মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য সমান ম্যাচ ফি ঘোষণা করেছিল। তবে রোহিত বিরাটদের জন্য গ্রেডেশনে 'এ প্লাস' ক্যাটাগরি থাকলেও মহিলা দলের জন্য তা রাখা হয়নি। এমনকি চুক্তির অঙ্কও প্রকাশ করা হয়নি।

Take a Poll

এবার ভারতীয় পুরুষ দলের বার্ষিক চুক্তির তালিকা নিয়ে চর্চা তুঙ্গে। কারণ রোহিত, বিরাট, জাদেজা টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তারা গ্রেডেশনে 'এ প্লাস' ক্যাটাগরিতে ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+