করোনাতঙ্ক কাটিয়ে স্বমহিমায় ফিরছে ভারতীয় ক্রিকেট, ক্রীড়াসূচি প্রকাশ করল বিসিসিআই

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ভারত থেকে সরেছে আইপিএলের বাকি ম্যাচ, এমনকী টি ২০ বিশ্বকাপও। যদিও ঘরোয়া ক্রিকেট যাতে করোনা পরিস্থিতিতে ব্যাহত না হয় তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা করছে বিসিসিআই। আজ প্রকাশ করে দেওয়া হল ক্রীড়াসূচিও। সবচেয়ে বড় কথা, গত বছর করোনার কারণে বাতিল হলেও এ বছর হবে রঞ্জি ট্রফি। ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু সেপ্টেম্বরে।

মহিলা ক্রিকেট দিয়ে মরশুম শুরু

মহিলা ক্রিকেট দিয়ে মরশুম শুরু

২০২১-২২ ক্রিকেট মরশুম শুরু হবে ২১ সেপ্টেম্বর মহিলাদের সিনিয়র ওয়ান ডে লিগ দিয়ে। এটি চলবে ২২ অক্টোবর অবধি। এরপরেই হবে মহিলাদের সিনিয়র ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রফি, অক্টোবরের ২৭ থেকে ৩১ তারিখ অবধি। মহিলাদের সিনিয়র টি ২০ লিগ হবে ১৯ মার্চ থেকে ১১ এপ্রিল অবধি। ক্রিকেটার-সহ সকলের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে সফলভাবে ঘরোয়া ক্রিকেট মরশুম আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী বিসিসিআই।

রঞ্জির আগে সৈয়দ মুস্তাক আলি টি ২০

রঞ্জির আগে সৈয়দ মুস্তাক আলি টি ২০

রঞ্জি ট্রফির আগে হবে সৈয়দ মুস্তাক আলি টি ২০। অক্টোবরের ২০ তারিখ থেকে শুরু, ফাইনাল হবে নভেম্বরের ১২ তারিখ। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে থাকছে ১৪৯টি ম্যাচ। এরপর তিন মাস ধরে চলবে রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি শুরু ১৬ নভেম্বর থেকে, চলবে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। হবে ১৭৭টি ম্যাচ। রঞ্জি শেষ হলেই শুরু বিজয় হাজারে ট্রফি। ২৩ ফেব্রুয়ারি থেকে ৫০ ওভারের এই প্রতিযোগিতা চলবে ২৬ মার্চ পর্যন্ত। ১৬৯টি ম্যাচ হবে বিজয় হাজারে ট্রফিতে। পুরুষ ও মহিলাদের বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২১২৭টি খেলা হবে আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমে।

অন্যান্য টুর্নামেন্ট

অন্যান্য টুর্নামেন্ট

অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি হবে ১৮ নভেম্বর থেকে ১২ ফেব্রুয়ারি অবধি। অনূর্ধ্ব ২৩-এর স্টেট এ ওয়ান ডে প্রতিযোগিতা চলবে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ অবধি। অনূর্ধ্ব ১৯ ভিনু মানকড় ট্রফির খেলাগুলি হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে চ্যালেঞ্জার হবে ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত। অনূর্ধ্ব ১৬ কোচবিহার ট্রফির খেলা হবে ১৪ নভেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি অবধি। ১ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর অবধি হবে বিজয় মার্চেন্ট ট্রফির খেলা। মহিলাদের অনূর্ধ্ব ২৩ টি ২০ লিগ ১৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি অবধি খেলা হবে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ অবধি চলবে এই বিভাগের ওয়ান ডে লিগ। অনূর্ধ্ব ১৯ মহিলাদের ওয়ান ডে লিগ শুরু ১ অক্টোবর, চলবে ৩১ তারিখ অবধি, টি ২০ লিগ ৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর অবধি হবে এবং ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রফি হবে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি।

কোন টুর্নামেন্টে কত দল

কোন টুর্নামেন্টে কত দল

বিজয় হাজারে ট্রফি হবে ৩৮টি দলকে নিয়ে, এলিট এ ও এলিট বি-তে থাকবে ৯টি করে এবং এলিট সি ও প্লেটে থাকবে ১০টি করে দল। রঞ্জি ট্রফিও এরকম বিন্যাসেই হবে ৩৮টি দলকে নিয়ে। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তেও মোট দলের সংখ্যা ৩৮। গ্রুপ এ ও বি-তে থাকবে সাতটি করে দল এবং গ্রুপ সি, ডি ও ই-তে থাকবে ৮টি করে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+