BCCI: উৎসবের মরশুমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ইডেনে, ঘরের মাঠে ভারতের খেলার সূচি প্রকাশ্যে

সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল, অবশেষে বুধবার হল সরকারি ঘোষণা। আগামী অক্টোবের শুরু থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ঘরের মাঠে একগুচ্ছ ম্যাচ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোন কোন ভেন্যুতে ম্যাচগুলি হবে সেটাই বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি টেস্ট সিরিজ খেলা হবে। প্রথম টেস্ট হবে মোহালিতে। ২ অক্টোবর মোহালিতে প্রথম টেস্টের সূচনা হবে। উৎসবের মরশুমে কলকাতায় ক্রিকেট কার্ণিভাল। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজেরপ মধ্যে দ্বিতীয় টেস্টটি ইডেনে হবে। ১০ থেকে ১৪ অক্টোবর এই ম্যাচটি হবে। বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচ হয়েছে ইডেনে। আগামী কয়েক মাস পর টেস্ট ম্যাচও হবে ইডেনে।

BCCI

এরপরই ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ১৮ নভেম্বর থেকে শুরু ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজ। তিন ফর্ম্যাটেই এই দুই দল খেলবে। দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি২০ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত।

১৪ নভেম্বর প্রথম টেস্ট হবে নয়া দিল্লি্তে। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে। প্রথমবার কোনও টেস্ট খেলা হবে অসমের রাজধানীতে। ফলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টটি ঐতিহাসিক হতে চলেছে। এবরপর টানা আটটি সীমিত ওভারের ম্যাচ হবে দুই দলের মধ্যে।

ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের ম্যাচগুলি হবে ৩০ নভেম্বর এবং ডিসেম্বরের ৩ ও ৬ তারিখে। এই তিনটি ওডিআই ম্যাচ হবে , রায়পুর বিশাখাপত্তনম, রাঁচিতে। এরপর রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজের ম্যাচগুলি হবে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর। কটক, নিউ চণ্ডীগর, ধরমশালা, লখনউ ও আমেদাবাদে এই টি২০ ম্যাচ গুলি হবে।

আগামী বছর টি২০ বিশ্বকাপ আছে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সি্রিজ ভারতের কাছে কঠিন পরীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+