তবে কি ক্রিকেট ছেড়ে সিনেমায় 'ডন' ওয়ার্নার! ডাক এল বলিউডের!

তবে কি ক্রিকেট ছেড়ে সিনেমায় 'ডন' ওয়ার্নার! ডাক এল বলিউডের!

জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সিনেমার গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়া মাত করেছিলেন ডেভিড ওয়ার্নার। এবার সরাসরি বলিউডে অভিনয় করার প্রস্তাব পেলেন অস্ট্রেলিয় ওপেনার। ফলে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, তবে কি এবার সত্যিই ক্রিকেট ছেড়ে সাক্ষাৎ হিন্দি সিনেমায় নামতে চলেছেন হাসিখুশি অজি ক্রিকেটার।

তবে কি ক্রিকেট ছেড়ে সিনেমায় ডন ওয়ার্নার! ডাক এল বলিউডের!

তা বলে বিষয়টি সত্যি মনে করে নিলে কিন্তু ভীষণ আফসোস করবেন! বরং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দর্শন করবেন ডেভিড ওয়ার্নারের কাণ্ড। ভারতীয় সিনেমায় মজে যাওয়া অজি ওপেনার এবার ডামি হলেন সাক্ষাৎ শাহরুখ খানের। 'ডন ২' সিনেমায় কিং খানের অ্যাকশন দৃশ্যে নায়কের জায়গায় নিজের মুখ সুপার ইম্পোজ করে বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরও একবার ভাইরাল হয়েছেন ওয়ার্নার।

ভারত যে তাঁর পছন্দের দেশ, তা বরাবারই বলে এসেছেন ডেভিড ওয়ার্নার। আইপিএল খেলতে এসে ভারতীয় ক্রিকেট প্রেমীদের থেকে পাওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছেন অজি ওপেনার। প্রেম এতটাই যে এ দেশের চলন-ধরন এবং বিনোদনের সঙ্গেও জড়িয়ে পড়েছেন ভীষণ ভাবে। এর আগে সস্ত্রীক তেলেগু গানের সঙ্গে নেচে নেটিজেনদের মুগ্ধ করেছিলেন অজি ওপেনার। এবার শাহরুখ খানের ডন চরিত্রে মুখ দেখিয়ে নেট দুনিয়ার মন জয় করলেন ওয়ার্নার। খুশি হয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরাই তাঁকে বলিউডে অভিনয় করার প্রস্তাব দিয়ে বসলেন।

চোটের কারণে অস্ট্রেলিয়া দলের বাইরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। চোট সারিয়ে মেলবোর্ন অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় টেস্টে তিনি মাঠে নামতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+