হ্যারিস, হেড, ও ফিঞ্চ-এর অর্ধশতরান! পার্থ টেস্টে প্রথম দিনে একটু হলেও এগিয়ে অস্ট্রেলিয়া
হ্যারিস, হেড, ও ফিঞ্চ প্রত্যেকেই ৫০ রানের ইনিংস খেললেও কেউ রানটা বড় রানের ইনিংসে পরিণত করতে পারলেন না। তবে, পার্থ টেস্টের প্রথম দিনে ভারতের থেকে সামান্য হলেও এগিয়ে অস্ট্রেলিয়া।
ফিঞ্চ (৫০) এবং হ্য়ারিস (৭০) অস্ট্রেলিয়ার ইনিংসকে যে দুর্দান্ত শুরুটা দিয়েছিল তা পুরোপুরি কাজে লাগাতে পারল না পরের দিকের ব্য়াটসম্য়ানরা। শন মার্শ (৪৫) ও ট্রাভিস হেড (৫৮)-ও ভাল শুরু করেও বেশিদূর টানতে পারলেন না। তবে, দিনের শেষে ৬ উইকেটে ২৭৭ রান তুলে কিছুটা হলেও ভারতের থেকে এই টেস্টে এগিয়ে আছে অজিরা।

এদিন টসে জিতে ব্য়াটিং নেন অজি অধিনায়ক টিম পেইন। ভারতীয় বোলাররা শুরুতে সেভাবে সাফল্য না পেলেও তাদের চেষ্টার কামতি ছিল নাষ মধ্যাহ্নভোজের আগে একটি উইকেটও তুলতে না পারেলেও অজি ওপেনারদের রান করার জন্য যতেষ্ট খাটতে হয়েছে। মধ্যাহ্নভোজের পরই বুমরার বলে ফিঞ্চ এলবিডব্লু হলেও তাদের ওপেনিং জুটিতে ১১২ রান ওঠে।
এরপর ঠিক চা বিরতির আগেই ম্যাচে ফিরেছিল ভারত। খোয়াজা (৫) কে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। প্রথম থেকেই তিনি খেলতে পারছিলেন না। আর হনুমা বিহারী ফিরিয়ে দেন হ্যারিসকে। ভারত ম্যাচে আরও জাঁকিয়ে বসতে পারত, কিন্তু ঋষভ পন্থ বুঝিয়ে দিলেন উিকেটের পিছনে তাঁকে এখনও অনেক খাটতে হবে। শন মার্শ কাট করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছিলেন। কিন্তু তা ধরে রাখতে পারেননি পন্থ।
মার্শ শেষ অবধি ৪৫ রান করে যান। তাঁর এবং ট্রাভিস হেড (৫৮)-এর মধ্যে ৮৪ রানের জুটি গড়ে ওঠে। দিনের শেষে অবশ্য দুজনকেই ফিরিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। ক্রিজে অপরাজিত আছেন পেইন (১৬*) এবং কামিন্স (১১*)।
দ্বিতীয় দিন প্রথম সেশনেই অস্ট্রেলিয়া ইনিংস আর বেশি বাড়তে না দিয়ে বাকি ৪টি উইকেট তুলে নিতে না পারলে কিন্তু ভারত বিপদে পড়বে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications