করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি
করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি
করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি এক বিবৃতি জারি করে এই ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা টিম পেইন শিবিরের কাছে কঠিন হয়ে গেল।

ফেব্রুয়ারিতেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। সেই মতো ১৯ জনের দলও ঘোষণা করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় করোনার প্রভাব বেড়ে গিয়েছে। ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে নাজেহাল হয়ে যাচ্ছে সে দেশের প্রশাসন। আর সে কারণেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাবে না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি এক বিবৃতি জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাবে না টিম পেইন শিবির। এই ইস্যুতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও নিক ওয়েব। তবে এখন না হলেও পরে এই সিরিজ আয়োজন করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
Today we informed Cricket South Africa that we believe we have no choice but to postpone the forthcoming Qantas Tour of South Africa due to the coronavirus pandemic. Full statement 👇 pic.twitter.com/mYjqNpkYjp
— Cricket Australia (@CricketAus) February 2, 2021
এই টেস্ট সিরিজ বাতিল হয়ে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত। তা করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে। ২-১ ফলাফলে সিরিজ জিতলেও ফাইনাল খেলবে ভারত। অন্যদিকে আসন্ন সিরিজে ভারতের বিরুদ্ধে অন্তত তিনটে ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ইংল্যান্ড ক্রিকেট দল। আবার ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ ড্র হলে ফাইনালে পৌঁছবে অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications