Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিঞ্চ-স্মিথের শতরানের দাপটে প্রথম ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে ৩৭৪ তুলল অস্ট্রেলিয়া

ফিঞ্চ-স্মিথের শতরানের দাপটে প্রথম ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে ৩৭৪ তুলল অস্ট্রেলিয়া

অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের দুর্দান্ত শতরানের সৌজন্যে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে এই স্কোরই অজিদের সর্বোচ্চ। প্রচুর রান দেওয়ার পাশাপাশি এক্সট্রাও দিলেন ভারতীয় বোলাররা। মিস ফিল্ডিংয়ে উঠল প্রচুর রান।

ফিঞ্চ-স্মিথের শতরানের দাপটে প্রথম ওয়ান ডে-তে ভারতের বিরুদ্ধে ৩৭৪ তুলল অস্ট্রেলিয়া

সিডনির ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক, তা প্রমাণ করেন অধিনায়ক নিজে। তাঁকে যোগ্য সঙ্গত করেন বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে ১৫৬ রান ওঠে। মহম্মদ শামি ছাড়া ভারতের সব বোলারের বিরুদ্ধে চালিয়ে খেলেন ফিঞ্চ ও ওয়ার্নার।

৭৬ বলে ৬৯ রানে দাপুটে ইনিংস খেলে শামির বলে আউট হন ওয়ার্নার। ৬টি চার আসে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে অ্যারন ফিঞ্চ তাঁর ওয়ান ডে কেরিয়ারের ১৭তম শতরান পূর্ণ করেন। একদিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। ৯টি চার ও ২টি লম্বা ছক্কা আসে ফিঞ্চের ব্যাট থেকে। আজকের ম্যাচে ওয়ান ডে-তে পাঁচ হাজার রানও পূর্ণ করেন অজি অধিনায়ক।

আইপিএলে দুর্দান্ত ব্যাট করেও জাতীয় দলের জার্সিতে ব্যর্থ হলেন মার্কাস স্টইনিস। কোনও রান না করেই ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের শিকার হন অজি অল-রাউন্ডার। অন্যদিকে আইপিএল ২০২০-তে ব্যর্থ হওয়া গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে স্বমূর্তিতে ফিরে এলেন। ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাক্সি। পাঁচটি চার এবং তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

অন্যদিকে স্টিভ স্মিথ ঝড়ের গতিতে ব্যাটিং করে নিজের ও দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান। মাত্র ৬২ বল খেলে ১০০ রান করেন প্রাক্তন অজি অধিনায়ক। ৬৬ বলে ১০৫ রান করে আউট হন স্মিথ। শেষবেলায় ১৩ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

ভারতের হয়ে সবচেয়ে কম ৫৯ রান দেওয়া মহম্মদ শামি ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ এক উইকেট নিলেও ১০ ওভারে ৭৩ রান দেন। ১০ ওভারে ৮৩ রান দিয়ে ১ উইকেট নেন নভদীপ সাইনি। এক উইকেট নেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৮৯ রান দেন। ওয়ান ডে কেরিয়ারে এটি তাঁর সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+