AUS vs IND: সন্তানদের জন্মের পরই অ্যাডিলেডে শতরান অভ্যাসে পরিণত করলেন হেড! নজর কাড়ল বিশেষ সেলিব্রেশন
AUS vs IND: অ্যাডিলেড ওভালের লোকাল হিরো ট্রাভিস হেড এদিন দেশের মাটিতে সপ্তম টেস্ট শতরান হাঁকালেন। টেস্টে তাঁর নামের পাশে ৮টি শতরান।
ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেড শতরান করেছিলেন। এদিন ভারতের বিরুদ্ধে পেলেন দ্বিতীয় টেস্ট শতরান।

অ্যাডিলেডে শতরানের পরই বিশেষ সেলিব্রেশনে মাতেন হেড। শিশুদের কোলে দোলানোর ভঙ্গিমায়। বুঝে নিতে অসুবিধা হয়নি কেন হেড এভাবে সেঞ্চুরি সেলিব্রেট করলেন। গত মাসেই হেড দ্বিতীয়বার বাবা হয়েছেন। তারপর নিজের শহরে খেলতে নেমে এই শতরানে উচ্ছ্বসিত হেড।
মাঠে পুত্র হ্যারিসনকে নিয়ে হাজির ছিলেন হেডের স্ত্রী জেসিকা। সপ্তাহ পাঁচেক বয়সের হ্যারিসনের পক্ষে খেলা বোঝার মতো পরিস্থিতি না থাকলেও, এই প্রথম বাবার খেলার সময় মাঠে হাজির সে। সেটাই বা কম কীসের!
সেই টেস্টে আবার বাবা শতরানও হাঁকালেন। বড় হয়ে তা হ্যারিসন যখন বুঝবে, নিশ্চিতভাবেই গর্বিতও হবে। তবে সন্তানদের প্রথম ম্যাচে নিজের শহরে শতরান করা অভ্যাসে পরিণত করে ফেললেন হেড। ২ বছরের ব্যবধানে ২ শতরান।
The Travis Head century came with his family watching on, including his five-week old son Harrison at his first ever game.@rachel_khawaja chats with Jess Head, Travis' wife, on the feeling watching the century 🙏#AUSvIND pic.twitter.com/tfhzyCGqD5
— 7Cricket (@7Cricket) December 7, 2024
হেড ও জেসিকার কোলে প্রথম সন্তান আসে ২০২২ সালে। সেই কন্যাসন্তানের নাম মিল্লা। জেসিকা সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মিলাকে নিয়ে অ্যাডিলেড ওভালে প্রথমবার যখন যাই তখনও হেড শতরান করেছিলেন। এবার হ্যারির প্রথম ম্যাচেও সেঞ্চুরি।
উল্লেখ্য, ২০২২ সালে অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেড ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। এরপর চলতি বছরও ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই হেড করেছিলেন ১১৯ রান। এদিন শিশুদের কোলে দোলানোর মতো ভঙ্গিমায় সেলিব্রেট করে শতরান ট্রাভিস হেড উৎসর্গ করলেন তাঁর পুত্র হ্যারিসনকেই।
জেসিকার কথায়, হেডের মতো আমার কাছেও অ্যাডিলেড হোম গ্রাউন্ড। এই স্টেডিয়াম হেডের কাছে খুবই স্পেশ্যাল। এখানে খেলতে ট্রাভিস ভালোবাসেন। পরিবার ও বন্ধুবান্ধবদের সামনে ভালো খেলা তিনি উপভোগ করে থাকেন।
জেসিকাই জানালেন, ভাই, বোন, বাবা-মা, কাকাদের সঙ্গে হেডের শ্বশুরবাড়ির গোটা পরিবারও এদিন খেলা দেখতে হাজির ছিল। সকলের সামনে এই ইনিংস সত্যিই স্পেশ্যাল। পরিবার ও বন্ধুদের হেড খুব ভালোবাসেন। তাঁদের উপস্থিতিতে সেঞ্চুরি পাওয়া তাই বাড়তি তৃপ্তির।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications