AUS vs IND: মেলবোর্নে ভারতের বিরুদ্ধে অভিষেক ১৯ বছরের কনস্টাসের, হেডের ফিটনেস পরীক্ষার দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

AUS vs IND: বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট। কাল বড়দিনেই চলতি সিরিজের চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা করে দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

যদিও দুটি পরিবর্তনের কথা এদিনই স্পষ্ট করে দিলেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। নাথান ম্যাকসুইনির পরিবর্তে অভিষেক হচ্ছে ওপেনার স্যাম কনস্টাসের। এ ছাড়া জশ হ্যাজলউডের স্থলাভিষিক্ত হচ্ছেন স্কট বোল্যান্ড।

AUS vs IND

ট্রাভিস হেডকে ভোগাচ্ছিল কুঁচকির চোট। যা স্পষ্ট হয়েছিল ব্রিসবেন টেস্টেই। দারুণ ছন্দে থাকা হেডের ফিটনেসের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড অবশ্য মেলবোর্ন টেস্টে হেডকে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপরেই।

বক্সিং ডে টেস্ট শুরুর দিন স্যাম কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে তাঁর। কনস্টাসের চেয়ে কম বয়সে অজিদের মধ্যে টেস্ট অভিষেক হয়েছে মাত্র তিনজনের- ইয়ান ক্রেগ, প্যাট কামিন্স ও টম গ্যারেটের। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেইড কনস্টাসকে টেস্ট অভিষেকের সুখবর দিয়েছেন আজই।

ভারতের বিরুদ্ধে সিরিজে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি ম্যাকসুইনি। তাঁর জায়গায় দলে আসছেন কনস্টাস। ম্যাকডোনাল্ড বলেন, কনস্টাসের অভিষেকের ক্ষেত্রে বয়স বাধা হবে না। প্রচুর শট খেলতে পারেন। প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখেন। তাঁর দিকে আমরা তাকিয়ে রয়েছি।

গতকাল দলের অপশনাল প্র্যাকটিসে হেড কিছুই করেননি। তবে আজকের অনুশীলনে দৌড়েছেন। ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি নেটেও কিছুক্ষণ সময় কাটান। ম্যাকডোনাল্ডের আশা, হেড ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে টেস্ট খেলতে পারবেন। দৌড়াতে পারছেন, এটাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক।

আজ নেট প্র্যাকটিসের পর ম্যাকডোনাল্ডের পাশাপাশি অস্ট্রেলিয়ার ফিজিও নিক জোন্সের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হেডকে। যদিও ফিল্ডিং পজিশন নিয়েই কথা হয়েছে বলে জানান অজি কোচ। আজ নেটে দীর্ঘক্ষণ বল করেছেন মিচেল মার্শ। ফলে টেস্টে তাঁর পুরোদমে বল করতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কোচও জানিয়েছেন, মার্শ ফিট। বোলিংয়ের জন্য প্রস্তুত।

বিউ ওয়েবস্টার ও জশ ইনগ্লিসের টেস্ট অভিষেকের সম্ভাবনা নেই। ইনগ্লিস বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলছেন। তবে গতকালের পর আজও অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে অনুশীলন করেছেন পেসার ঝাই রিচার্ডসন। তাঁকে পারথ স্কর্চার্সের হয়ে বিগ ব্যাশের ম্যাচ খেলতে ছাড়া হয়নি। নেটে বোলিং করছেন শন অ্যাবট। মেলবোর্ন টেস্ট পাঁচ দিন গড়ালে প্যাট কামিন্স বা মিচেল স্টার্কের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই পেসারদের কাউকে খেলানো হতে পারে সিডনিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+