AUS vs IND: শতরান উৎসর্গ করলেন বাবাকে, সতীর্থ সিরাজকে নিয়েও আবেগপ্রবণ বার্তা নীতীশের
মেলবোর্নে নাটকীয় শতরান নীতীশ কুমার রেড্ডির। তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক শতরানে বিশেষ অবদান রাখলেন মহম্মদ সিরাজ। প্যাট কামিন্সের বলে ৩ বলে ০ রানে আউট হয়ে যান জসপ্রীত বুমরাহ। ওভারের বাকি তিনটি বল তখনও বাকি ছিল। এই তিনটি বলের মধ্যে একটিতে সিরাজ আউট হলেই শতরানের স্বপ্ন অধরাই থাকত নীতীশের। কিন্তু শেষ তিনটি বল টিকে যান মহম্মদ সিরাজ। এরপর সুযোগ পেয়ে শতরান করতে ভুল করেননি নীতীশ কুমার রেড্ডি।
তৃতীয় দিনের খেলা শেষে একে অপরের বন্দনায় সরব হলেন নীতীশ-সিরাজ। নীতীশে যেমন প্রশংসায় ভরিয়ে দিলেন সিরাজ তেমনই সিরাজকে নিয়েও আবেগী পোস্ট করতে ভুল করলেন না শতরানকারী নীতীশ। শনিবাসরীয় বেলাশেষে চাপ থেকে অনেকটাই মুক্ত ভারত। তবে ম্যাচের ভাগ্য নির্ভর করছে এখন ভারতীয় বোলারদের উপরেই।

জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান বাবাকে উৎসর্গ করলেন নীতীশ কুমার রেড্ডি। ছেলে শতরান করতেই বাবার উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান, অঝোরে কেঁদে যাচ্ছিলেন। আবেগ যেন বাঁধ মানছিল না। সেই ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবার ছবি পোস্ট করে নীতীশ লিখেছেন, এটা তোমার জন্য বাবা।
নীতীশ প্রসঙ্গে সিরাজ লিখেছেন, আমি খুব খুব খুশি নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে। তুমি আরও অনেক অনেক শতরান করতে পারবে। অভিনন্দন নীতীশ। অন্যদিকে সিরাজের উপর যে তাঁর অসীম বিশ্বাস ও আস্থা ছিল সেটা বুঝিয়ে দিলেন নীতীশও। তৃতীয় দিনের খেলা শেষে নীতীশ তাঁর সঙ্গে সিরাজের একটি আলিঙ্গনবদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, সিরাজ ভাইয়ের উপর আমারও ভরসা ও বিশ্বাস ছিল।
Mohammad Siraj said - "Very very happy for you Nitish Kumar Reddy, you deserve many many more. Congratulations Nitish". pic.twitter.com/0omJaXQZzr
— Tanuj Singh (@ImTanujSingh) December 28, 2024
এমসিজিতেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান করলেন। সেই সঙ্গে তরুণ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানকারী ভারতীয়দের তালিকায় নিজের নামও নথিভুক্ত করে নিলেন। শনিবার মেলবোর্নে শতরান করলেন ২১ বছর ২১৬ দিন বয়সেই। এত কম বয়সে মেলবোর্নে কোনও ভারতীয় শতরান করতে পারেননি টেস্টে।
फ्लावर नहीं फायर है! 🔥
— BCCI (@BCCI) December 28, 2024
Nitish Kumar Reddy brings up his maiden 50 in Test cricket and unleashes the iconic celebration. 👏
Follow live: https://t.co/njfhCncRdL#TeamIndia pic.twitter.com/4aNqnXnotr
এর আগে বিসিসিআই প্রকাশিত ভিডিওতে নীতীশ রেড্ডি তাঁর জীবনে বাবার অবদানের কথা বলেছিলেন। নীতীশ উল্লেখ করেছিলেন, আমার বাবা আমার জন্য তার চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং আমার জীবনের জন্য অনেক ত্যাগ আছে। একদিন, আমি তাঁকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে দেখে কাঁদতে দেখেছিলাম।
এদিকে নীতীশের অর্ধশতরানের পরই তাঁকে নিয়ে টুইটে বিসিসিআই লেখে, নীতীশ ফ্লাওয়ার(ফুল) নয় ফায়ার(আগুন)।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications