AUS vs IND: মেলবোর্ন টেস্টে লড়াইয়ে ফিরল ভারত, খলিস্তানপন্থীদের অভব্যতায় উত্তপ্ত বক্সিং ডে

AUS vs IND: মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট। প্রথম দুটি সেশনে অস্ট্রেলিয়ার দাপট থাকলেও তৃতীয় সেশনে ম্য়াচে ফিরল ভারত।

এরই মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে উত্তপ্ত পরিস্থিতি হয় খলিস্তানপন্থীদের অভব্যতায়। পাল্টা রুখে দাঁড়ান ভারতীয় সমর্থকরা।

AUS vs IND

কয়েকজন ব্যক্তি এদিন এমসিজিতে বক্সিং ডে টেস্ট দেখার টিকিট পাননি। তাঁরাই স্টেডিয়ামের বাইরে খলিস্তানের পতাকা উড়িয়ে ভারতবিরোধী স্লোগান দিতে শুরু করেন। এমনকী ভারতের পতাকা পা দিয়ে চেপে ধরা হয়। ফুটবলে ভারতীয় পতাকা জড়িয়ে তাঁরা খেলতে থাকেন।

খলিস্তানপন্থীদের এহেন আচরণে পাল্টা রুখে দাঁড়ান ভারতীয় সমর্থকরা। তাঁরা ভারতের পতাকা উড়িয়ে ভারতের নামে জয়ধ্বনি দিতে থাকেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আবহও তৈরি হয়। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। স্থানীয় পুলিশ খলিস্তানপন্থীদের সরিয়ে দেয়।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। যদিও ভারতীয় সমর্থকরা জানান, এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। গুরুত্ব দিলে এই ৫-১০ জন প্রচারের আলোয় চলে আসবেন। তাঁরা সম্ভবত অস্ট্রেলিয়াতেই জন্মেছেন। পাঞ্জাবে কোনও দিন যাননিও। নিজেদের বোকা বোকা অ্যাজেন্ডা তুলে ধরতে এমসিজিতে এসেছেন।

প্রবাসী কিংবা কোনও কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা অনেক শিখ নাগরিকও সাফ জানিয়েছেন, তাঁরা শিখ এবং ভারতীয় হিসেবে গর্বিত। এই খলিস্তানপন্থীদের আচরণের তীব্র নিন্দাও করেছেন তাঁরা।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার আজ অর্ধশতরান পেলেন। স্যাম কনস্টাস ৬৫ বলে ৬০, উসমান খোয়াজা ১২১ বলে ৫৭, মার্নাস লাবুশেন ১৪৫ বলে ৭২, ট্রাভিস হেড ৭ বলে ০ ও মিচেল মার্শ ১৩ বলে ৪ রানে আউট হয়েছেন। স্টিভ স্মিথ চারে নেমে অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত আছেন। জসপ্রীত বুমরাহ এখনও অবধি তিনটি উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ১টি করে উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+