AUS vs IND: শুধু হিন্দিতেই উত্তর দিচ্ছেন! জাদেজার পর ভাষা বিতর্কে আকাশ দীপকেও তোপ অজি মিডিয়ার

অস্ট্রেলিয়া সফরে হিন্দি-ইংরেজি বিতর্ক যেন কিছুতেই মিটছে না। রবীন্দ্রক জাদেজার পর এবার আকাশ দীপ। শনিবার থেকেই মেলবোর্নে ভারতীয় দল প্রস্তুতি শুরু করেছে। রবিবার সকালেও এমসিজিতে প্রস্তুতিতে নামে ভারত। রবিবার অনুশীলন শেষে ভারতীয় দলের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আকাশ দীপ। এবার তাঁকে নিয়েও ভাষা বিতর্ক শুরু করল অস্ট্রেলিয়ান মিডিয়া।

আকাশ দীপ খুব ভালো ইংরেজি বলতে পারেন না। ম্যাচের আগের দিন নিয়ম মাফিক কোনও সাংবাদিক সম্মেলনে এলে তাঁর বক্তব্য ভারতীয় মিডিয়া ম্যানেজার ইংরেজিতে অনুবাদ করে দেন। কিন্তু রবিবার কোনও প্রোটোকল সাংবাদিক সম্মেলন ছিল না। ফলে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর হিন্দিতেই দেন আকাশ দীপ। ভারতীয়দের পাশাপাশি অজি সাংবাদিকরাও সেখানে হাজির ছিলেন। জাদেজা বিতর্ক নিয়ে তাঁরা প্রশ্ন করতে চান ভারতীয় দলের ক্রিকেটারকে।

একটি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ভারতীয় সাংবাদিকদের কাছে বলা হয় জাদেজা সংক্রান্ত তাদের প্রশ্নটা যেন হিন্দিতে করা হয়। কিন্তু ভারতীয় সাংবাদিকরা আকাশকে এই প্রশ্ন করতে চাননি। এতেই ফের বিতর্কের সৃষ্টি হয়। অস্ট্রেলিয়ান মিডিয়ায় দাবি সাংবাদিক সম্মেলনে হিন্দিতে যা কথা বার্তা হয়েছে সেগুলো সংক্রান্ত কোনও সহযোগিতা করেননি ভারতীয় সংবাদিকরা বা ভারতীয় মিডিয়া টিম।

এখানেই থেমে না থেকে অস্ট্রেলিয়ার মিডিয়া একাংশ দাবি করতে থাকে ভারতীয় দল বেছে বেছে এমন ক্রিকেটারদের সাংবাদিক সম্মেলনে পাঠাচ্ছেন যার শুধুমাত্র হিন্দিতেই কথা বলতে পারেন। এরফলে তাদের ইংরেজি প্রশ্নের উত্তর তাঁরা দিচ্ছেন না।

শনিবার এই বিতর্কের সূত্রপাত হয়েছিল রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের অনুশীলন শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিকের উত্তর দেন জাদেজা। সেইসময় অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক ইংরেজি ভাষায় প্রশ্ন করার চেষ্টা করেন। কিন্তু তাঁর প্রশ্ন না নেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়। গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরেই আগুনে বিতর্ক চলছে এই নিয়ে।

মেলবোর্নে টেস্ট শুরু হতে এখনও বাকি কয়েক দিন। কিন্তু তার আগেই ভারতীয় দলের সঙ্গে সংঘাত শুরু হয়ে গেল ভারতীয় দলের। মেলবোর্নে প্রথমে বিতর্ক তৈরি হয় বিরাট কোহলির সঙ্গে। বিরাটের অনুমতি না নিয়েই তাঁর সন্তানদের ছবি তোলা নিয়ে বিতর্ক তৈরি হয়। ফলে মেলবোর্ন আসার পর থেকেই অজি মিডিয়ার সঙ্গে বিতর্ক সৃষ্টি হচ্ছে একের পর এক ক্রিকেটারের। এটা কি অস্ট্রেলিয়ার মাইন্ড গেমের অংশ?

এদিকে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল অভিনব দৃশ্য। নেটে বিরাট রোহিত শুধু ্ ব্য়াটিংই করলেন না একইসঙ্গে কোচের ভূমিকাও নেন। কোহলির তাঁর পাশে নেটে ব্যাট করা যশস্বীকে পরামর্শ দেন। আবার সিরাজকে বোলিং নিয়ে পরামর্শ দেন রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+