AUS vs IND: বুমরাহ-আকাশের পার্টনারশিপই সিরিজ নির্ণায়ক, বলছেন সুনীল গাভাসকর, প্রশংসায় ভরালেন নীতীশকে

AUS vs IND: বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্রয়ের দিকেই যাচ্ছে। আর তা সম্ভব হচ্ছে জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপের দশম উইকেটের পার্টনারশিপের কারণেই।

লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজার অর্ধশতরানের কথা মাথায় রেখেও এটা বলতেই হচ্ছে। এই জুটিকে সিরিজ নির্ণায়ক বলে অভিহিত করলেন সুনীল গাভাসকর।

AUS vs IND -

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের ৪৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। পঞ্চম উইকেট পড়ে ৭৪ রানে। লোকেশ রাহুল ৮৪ ও রবীন্দ্র জাদেজা ৭৭ রান করেন। নীতীশ কুমার রেড্ডি ১৬ রান করলেও ৬১ বল খেলেন।

মহম্মদ সিরাজকে ব্যাটিং অর্ডারে তুলে আনার রণকৌশল কাজে লাগেনি। দিনের শেষে জসপ্রীত বুমরাহ ২৭ বলে ১০ ও আকাশ দীপ ৩১ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন। মনে করা হচ্ছে, কাল কিছুক্ষণ ব্যাট করেই ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া।

গাভাসকর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অ্যাডিলেড টেস্টের পর মোমেন্টাম অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল। তা দেখা গিয়েছে যেভাবে তারা ভারতের টপ অর্ডারে ধস নামিয়েছিল। ৩ উইকেটে ৭০ থেকে তারা ৪৪৫ রানেও পৌঁছয়। ফলে অজিদের সঙ্গে মোমেন্টাম যে ছিল তা নিয়ে সংশয় নেই।

সানির কথায়, পারথ ও অ্যাডিলেড টেস্টের মাঝে লম্বা বিরতি ছিল। ফলে ভারত মোমেন্টাম যেমন ধরে রাখতে পারেনি, তেমনই হতে পারে অস্ট্রেলিার ক্ষেত্রেও। মাঝে এক সপ্তাহের বেশি সময়। ফলে ভারত নিজেদের খামতিগুলি মিটিয়ে মেলবোর্ন ও সিডনিতে দারুণ পারফরম্যান্স মেলে ধরতেই পারে।

তিন বছর আগে ব্রিসবেনে ৩২৮ রান তাড়া করে ভারত শেষ সেশনে জয় পেয়েছিল। ফের তেমন কিছু ঘটানোর ক্ষমতা ভারতের রয়েছে বলে মনে করেন গাভাসকর। তবে তিনি বলেন, এটা নির্ভর করবে ভারতের শুরুটা কেমন হচ্ছে। কোহলি চারে, রোহিত ছয়ে, জাদেজা সাতে আছেন।
গাভাসকর বলেন, জাদেজা ভালো ব্যাট করেছেন। ফলে শেষ সেশনে ১৫০-১৬০ করতে হলে ভারত তা তুলে দিতেও পারে। এমনকী ৩৫ ওভারেও ওই রান তোলা অসম্ভব নয়।

নীতীশ কুমার রেড্ডির প্রশংসা করে স্টার স্পোর্টসে সানি বলেন, যখন নীতীশকে একের পর এক বাউন্সার দেওয়া হচ্ছিল তখন যেভাবে ডাক করছিলেন বা ছাড়ছিলেন তা টপ অর্ডার ব্যাটারদের মতোই। আগের টেস্টে টেল এন্ডারদের নিয়ে ব্যাট করতে গিয়ে আউট হয়েছিলেন। আজ তিনি বাউন্সার দেখে পুল মারতে যাননি।

সানি বলেন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে জাদেজার সঙ্গে পার্টনারশিপ গড়েছেন। নীতীশের ব্যাটিংয়ে এটাই সবচেয়ে ভালো লেগেছে। তাঁর টেম্পারামেন্টও অনেকের চেয়েই ভালো। তিনি পরিণত হচ্ছেন দ্রুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+