করোনা ধাক্কার মাঝে তৃতীয় টেস্ট কোথায়? মেলবোর্নে ভারতের জয়ের দিন কী জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
করোনা ধাক্কার মাঝে তৃতীয় টেস্ট কোথায়? মেলবোর্নে ভারতের জয়ের দিন কী জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
মেলবোর্নে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের দিন তৃতীয় টেস্টের ভেন্যু নিয়ে ধোঁয়াশা দূর করল ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন করে করোনা সংক্রমণের ধাক্কার কারণে সিরিজের তৃতীয় টেস্টে অ্যাডিলেডে আয়োজন করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেই নিয়েই আজ গুরুত্বপূর্ণ আপডেট দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

কেন ভেন্যু নিয়ে ধোঁয়াশা
বছর শেষের ডিসেম্বরে সিডনির সমুদ্র সৈকত অঞ্চলে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। ফলে নতুন বছরে সিডনিতে ক্রিকেট আয়োজন নিয়ে চিন্তায় পরে সেদেশের প্রশাসন।

শেষপর্যন্ত কী সিদ্ধান্ত
শেষ পর্যন্ত যাবতীয় জল্পনা দূরে রেখে সিডনিতেই ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট হচ্ছে বলে পরিষ্কার জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিয়ে অজি ক্রিকেট বোর্ডের সিইও জানিয়েছেন, 'স্বাস্থ্যের সঙ্গে কোনও আপোস নয়। সিডনিতে নতুন করে করেনা নিয়ে উদ্বেগ তৈরিতে চিন্তা বাড়ছিল। কিন্তু বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে আপডেট রাখ হয়েছে। তবে সঠিক সময়েই নির্দিষ্ট ভেন্যুতে বল গড়াবে।'

করোনার গ্রাফ নিম্নমুখী
নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি শহরে করোনা সংক্রমণের গ্রাফ অবশ্য নিম্নমুখী। তবে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে প্রশাসন। মাঝ ডিসেম্বর থেকে সিডনিতে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। এখনও পর্যন্ত সরকারিভাবে ১২৯ জনের নতুন করে ভাইরাস আক্রান্ত হওয়ার খবর মিলিছে।

নতুন বছরে সিডনিতে কবে থেকে টেস্ট শুরু
৭ জানুয়ারি থেকে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে। আজ মেলবোর্ন টেস্ট জিতে ভারত সিরিজের ফল ১-১ করেছে। এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্ট হেরেছিল ভারত।












Click it and Unblock the Notifications