Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: অ্যাডিলেড টেস্টে অনিশ্চিত মার্শ, অভিষেক হতে পারে ২ রকম বোলিংয়ে পারদর্শী অলরাউন্ডারের

AUS vs IND: চোটের কারণে অ্যাডিলেড টেস্টে অনিশ্চিত মিচেল মার্শ। এই আবহে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেওয়া হলো তাসমানিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে (Beau Webster)।

মার্শ দ্বিতীয় টেস্টে খেলতে না পারলে ওয়েবস্টারের টেস্ট অভিষেক হতে পারে। তিনি একদিকে যেমন মিডিয়াম পেস করে থাকেন, তেমনই পারেন স্পিন বোলিং করতেও।

AUS vs IND

ওয়েবস্টারের বয়স ৩০। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১২টি শতরান ও ২৪টি অর্ধশতরান-সহ ৫২৯৭ রান করেছেন। ১৪৮টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। ওয়েবস্টার অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতীয় এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টেও খেলেছিলেন।

ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্যাকেতে দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ৩৩ ও অপরাজিত ৬১। প্রথম ইনিংসে না পেলেও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট দখল করেছিলেন। এরপর মেলবোর্নের ম্যাচে তিনি ৫ ও অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেন।

ওয়েবস্টারকে আপাতত অ্যাডিলেড টেস্টের জন্য নেওয়া হলেও ব্রিসবেন টেস্টের দলেও থাকবেন বলে মনে করা হচ্ছে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট শুরু। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর থেকে। ফলে দুই টেস্টের মধ্যে ব্যবধান বেশি নয়।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া নামবে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে। মার্শকে দলে রাখা হয়েছে যেহেতু তিনি টেস্টে অস্ট্রেলিয়ার সেরা ছয় ব্যাটারের একজন। কিন্তু তিনি খেলতে না পারলেও খুব চিন্তা যে অস্ট্রেলিয়াকে করতে হবে, তেমনটা নয়।

কারণ, ওয়েবস্টার হতে পারেন যোগ্য বিকল্প। তিনি আগে অফ-স্পিন করতেন। পরে মিডিয়াম পেস বোলিং শুরু করেন। এই পরিস্থিতিতে দলের প্রয়োজনে ওয়েবস্টার দু-রকম বোলিং করতে পারেন, এটা বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে।

ওয়েবস্টার সিডনিতে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে তাসমানিয়ার জয়ে অবদান রেখেছেন। ম্যাচটি গতকালই শেষ হয়েছে। দুই ইনিংসে তিনি যথাক্রমে ৬১ ও ৪৯ রান করেন। প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন। তিন থেকে ছয় যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। এমন অলরাউন্ডারকে নামিয়েই চমক দিতে চাইছে অজিরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+