বাবরের সঙ্গে করমর্দন সেরে নেটে বিধ্বংসী মেজাজে বিরাট, কোহলি ও ভারতকে নিয়ে কী বলছেন ওয়াটসন?
এশিয়া কাপ শুরু শনিবার থেকে। তার আগে অনুশীলনে নেমে পড়ল দলগুলি। ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়ছে হংকং। গতকাল তারা সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এরই মধ্যে বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের করমর্দনের দৃশ্য।
|
বিরাট-বাবর করমর্দন
দুবাইয়ে ভারতীয় দল যখন অনুশীলন করতে যায় তখন সেখানে ছিল আফগানিস্তান ও পাকিস্তান দল। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহাল, বিরাট কোহলিদের। তবে সবচেয়ে বেশি যে দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে তা হলো বিরাট-বাবরের করমর্দন। বিরাট কোহলির সঙ্গে ইতিমধ্যেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বাবর আজমের তুলনা করে থাকেন। বাবরের দক্ষতার প্রশংসা করলেও সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম বলেছেন, বিরাটের সঙ্গে বাবরের তুলনা এখনই করা ঠিক নয়। এশিয়া কাপে টক্করের আগে বাবরের সঙ্গে বিরাটের করমর্দন গোটা আবহে অন্য মাত্রা যোগ করল।
|
কিং কোহলি
শনিবার পাকিস্তান ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। ফাইনালে এই দুই দেশ উঠলে ভারত-পাকিস্তান দ্বৈরথ তিনবার দেখা যাবে। বিরাট কোহলির ফর্ম নিয়েও জল্পনা অব্যাহত। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে একটা অর্ধশতরানেই বিরাট সকলের মুখ বন্ধ করতে পারবেন। বিরাট কিন্তু রয়েছেন দারুণ মেজাজেই। গতকাল নেটে সন্ধ্যার পর নৈশালোকে ব্যাটিং প্র্যাকটিসে যে ছন্দে দেখা গিয়েছে তাতে স্বস্তি পেতেই পারেন বিরাট-ভক্তরা। রবীন্দ্র জাদেজার বলে তাঁর মারা বিশাল ছক্কার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
বিশ্রাম ইতিবাচক
অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন আইসিসি রিভিউ অনুষ্ঠানে বলেছেন, বিরাট কোহলির এনার্জিতে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, এমনকী আইপিএলেও। বিরাট মাঠে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকলেও ঔজ্জ্বল্যভাব কিছুটা কম যে ছিল তা অস্বীকারের উপায় নেই। ভারতীয় ক্রিকেটারদের অনেক ক্রিকেট খেলতে হয়। বিরাট মাঠে ফিরছেন মাসখানেকের ছুটি পেয়ে। যা তাঁকে মানসিক ও শারীরিকভাবেও তরতাজা রাখবে। সামনে এশিয়া কাপ, টি ২০ বিশ্বকাপ। এই পরিস্থিতিতে বিরাট চেনা ছন্দে ফিরবেন বলে আশাবাদী ওয়াটসন। কয়েকটা বল খেলে নিলেই কিং কোহলি স্বমহিমায় ফিরতে পারবেন বলেই তাঁর অভিমত।
|
সম্ভাব্য চ্যাম্পিয়ন
ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মতামত জানানোর ফাঁকে রোহিত শর্মার দলকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরছেন ওয়াটসন। তিনি বলেন, ভারতের প্রথম ম্যাচটি খুব স্পেশ্যাল হবে। তার কারণ পাকিস্তানের মধ্যে এই আত্মবিশ্বাস থাকবে যে তারা ভারতকে হারাতে পারে। এই ম্যাচটি যে জিতবে তারা সব ম্যাচ এবং এশিয়া কাপ জেতার ব্যাপারে এগিয়ে থাকবে। তবে আমার ধারণা ভারতই চ্যাম্পিয়ন হবে। ব্যাটিং অর্ডার ভীষণ শক্তিশালী। ফলে ভারতকে ঠেকানো সহজ হবে না। ভারতীয় দল খুবই শক্তিশালী। সংযুক্ত আরব আমিরশাহীর কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও ভালেই রয়েছে। ফলে মানিয়ে নিতে অসুবিধা হবে না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications