হ্যালো দুবাই! পন্টিংয়ের সঙ্গে মানকাডিং নিয়ে ফোনের চ্যাটটা দারুণ আকর্ষণীয়! কেন এমন বললেন অশ্বিন

হ্যালো দুবাই! পন্টিংয়ের সঙ্গে মানকাডিং নিয়ে ফোনের চ্যাটটা দারুণ আকর্ষণীয়! কেন এমন বললেন অশ্বিন

আইপিএল শুরুর আগে মানকাডিং নিয়ে চর্চা তুঙ্গে। গত বছর জস বাটলারকে মানকাডিং করেছিলেন অশ্বিন। যা নিয়ে বিতর্কের শেষ ছিল না। এবার মরসুমের শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং অশ্বিনকে ক্রিকেটের স্পোর্টিং স্পিরিট বিরোধী মানকাড করতে নিষেধ করেছেন। সেই নিয়েই এবার এক ভিডিওতে মজার উত্তর দিলেন ভারতীয় স্পিনার।

হ্যালো দুবাই

হ্যালো দুবাই

নিজের ইউটিউব চ্যানেলে #HelloDubaiAhh বলে একটি অনুষ্ঠান শুরু করেছেন অশ্বিন। যেখানে আমিরশাহীর আইপিএলে মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। সম্প্রতি যার প্রথম এপিসোডটি আপলোড করেছেন অ্যাশ। হ্যালো দুবাই লিখে এপিসোড শুরু করেছেন তারকা ক্রিকেটার।

মানকেড নিয়ে কী বলেছেন অশ্বিন

মানকেড নিয়ে কী বলেছেন অশ্বিন

ইউটিউবের নতুন এই এপিসোডে মানকাড নিয়ে বিশেষ কোনও কথা বললেন অশ্বিন। করোনা আবহে দুবাই পৌঁছানোর অভিজ্ঞতা, হোটেলে কোয়েরেন্টাইন নিয়ে কথা বলেছেন অশ্বিন। তবে মানকাডের পরিবর্তে ফ্রিট হিটের মতো ফ্রি বলের নতুন নিয়ম আনা নিয়ে তিনি মতামত দিয়েছেন। যেখানে মানকাডিংয়ের ঘটনা ঘটলে প্রতিপক্ষ দলের নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানের ভুলের জন্য ব্যাটিং টিমকে ৫ রান পোনাল্টি দেওয়ার দাবি জানিয়েছেন অশ্বিন।

পন্টিংয়ে নিয়ে অশ্বিন কী বললেন

পন্টিংয়ে নিয়ে অশ্বিন কী বললেন

পন্টিংয়ের সঙ্গে কি মানকাডিং নিয়ে কোনও কথা হয়েছে? এই নিয়ে অশ্বিন বলেন, পন্টিং এখনও আমিরশাহী এসে পৌঁছননি। শীঘ্রই কোচ দলের সঙ্গে যোগ দিতে চলেছেন।

ফোনে পন্টিংয়ের সঙ্গে কী কথা হল

ফোনে পন্টিংয়ের সঙ্গে কী কথা হল

এরপরই অশ্বিন জুড়েছেন ফোনে পন্টিংয়ের সঙ্গে মানকাড নিয়ে কথা হয়েছে, সেই চ্যাট খুবই আকর্ষণীয় ছিল। প্রসঙ্গত আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটাররা এই মুহূর্তে দুবাইয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন। ৬ দিনের কোয়ারেন্টানের পর কোভিড পরীক্ষায় নেগেটিভ এলে ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি শুরু করে দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+