অশ্বিনের ঘূর্ণিতে মেলবোর্নে অ্যাডভান্টেজ ভারত, ০ রানে আউট ভয়ঙ্কর স্মিথ

অশ্বিনের ঘূর্ণিতে মেলবোর্নে অ্যাডভান্টেজ ভারত, ০ রানে আউট ভয়ঙ্কর স্মিথ

আবারও কামাল দেখালেন রবিচন্দ্রণ অশ্বিন। তাঁর ঘূর্ণিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। তিন উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। দুই উইকেট নিয়েছে রবিচন্দ্রণ অশ্বিন। এক উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। অভিষেক ম্যাচে এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ।

অশ্বিনের ঘূর্ণিতে মেলবোর্নে অ্যাডভান্টেজ ভারত, ০ রানে আউট ভয়ঙ্কর স্মিথ

শনিবার মেলবোর্নে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই নড়বড়ে দেখায় দুই অজি ওপেনারকে। ১০ বল খেলে কোনও রান না করে জসপ্রীত বুমরাহের বলে আউট হন জো বার্নাস। দ্বিতীয় অজি ওপেনার ম্যাথু ওয়েডকে ফেরান রবিচন্দ্রণ অশ্বিন। ৩০ রান করেন বাঁ-হাতি। অ্যাডিলেডের পর মেলবোর্নেও অশ্বিনের শিকার হন স্টিভ স্মিথ। এবার কোনও রান না করেই সাজঘরে ফিরে যান প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক।

বর্ডার-গাভাসকর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে লজ্জাজনক হার হজম করতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ঘুরে দাঁড়াতে মেলবোর্নে জিততেই হবে অজিঙ্ক রাহানে শিবিরকে। একই সঙ্গে এটি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ১০০তম টেস্ট যুদ্ধও বটে। ফলে এই ম্যাচ জিতে ইতিহাসে নাম লেখাতে চাইবে দুই দলই।

এখনও পর্যন্ত মেলবোর্নে টেস্টে ৯৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ৪৩টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ২৮টি ম্যাচ জিতেছে ভারত। দুই দলের মধ্যে ২৭টি ম্যাচ ড্র হয়েছে। শেষ হতে চলা ২০২০-তে মোট তিনটি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে দুটি টেস্ট খেলেছিলেন বিরাট কোহলিরা। দুটিই হেরেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। ম্যাচে শোচনীয় হার হজম করতে হয়েছে ভারতকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট দিয়ে বছর শেষ করবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ হারলে টেস্টে জয় কিংবা ড্র-হীন অবস্থাতেই ২০২১-এ প্রবেশ করবে মেন ইন ব্লু। গত ৮৮ বছরের ইতিহাসে এমন লজ্জাজনক অধ্যায় রচনা করেনি ভারতীয় ক্রিকেট দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+