মেলবোর্নে টেস্ট জিতে অধিনায়ক হিসেবে ধোনির কোন রেকর্ড ছুঁলেন রাহানে
মেলবোর্নে টেস্ট জিতে অধিনায়ক হিসেবে ধোনির কোন রেকর্ড ছুঁলেন রাহানে
অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁলেন অজিঙ্ক রাহানে। বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রাহানে, ভারতকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেট ম্যাচ জেতান।

রাহানের ব্যাটিং
ব্যাটে প্রথম ইনিংসে ১১২ রান করার পাশাপাশি সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় ও অ্যাডিলেডে ৩৬ রানের ঐতিহাসিক ব্যাটিং বিপর্যয়ের পর রাহানের নেতৃত্ব ক্রিকেটদুনিয়ায় মনে ধরেছে। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিংয়ে চমক দিয়ে অধিনায়ক হিসেবে ক্রিকেটপণ্ডিতদের মন জিতেছেন রাহানে। এবার অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন অজিঙ্ক।

মাহির রেকর্ড
ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে প্রথম তিনটি টেস্ট জয়ের নজির রয়েছে ধোনির। ২০০৮ সালে অনিল কুম্বলের পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব গ্রহণ করে ধোনি জয়ের হ্যাটট্রিকে যাত্রা শুরু করেছিলেন। টানা চারটি টেস্ট জিতেছিলেন ধোনি।

ধোনির রেকর্ড ছুঁলেন রাহানে
মেলবোর্নে আজ অস্ট্রেলিয়াকে ৮ উইকেট হারিয়ে ধোনির রেকর্ড ছুঁলেন রাহানে। জয়ের হ্যাটট্রিক দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন রাহানে।

অধিনায়ক রাহানের যাত্রা শুরু কবে
২০১৭ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলি কাঁধের চোটের জন্য ছিটকে গেলে ডেপুটি রাহানেকে অধিনায়ক করা হয়। সেবার ধর্মশালায় চতুর্থ টেস্টের আগে সিরিজের ফল ১-১ ছিল। এই পরিস্থিতিতে ভারত রাহানের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

অধিনায়ক হিসেবে পূর্ণতা পেলেন রাহানে
পরবর্তী সময় অজিঙ্ক ২০১৮ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে জয়ী করেন। এবার অজিভূমে অ্যাডিলেডে হারের পর বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরলে, দায়িত্ব নিয়ে দলকে মেলবোর্ন টেস্ট জিতিয়ে সিরিজে ফেরালেন রাহানে।












Click it and Unblock the Notifications