কিংবদন্তি ধোনির সমান আফগান অসগর, কোন পরিসংখ্যানে তা সম্ভব হল?
কিংবদন্তি ধোনির সমান আফগান অসগর, কোন পরিসংখ্যানে তা সম্ভব হল?
পরিসংখ্যানে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন আফগানিস্তান ক্রিকেট দলের নেতা অসগর আফগান। আর এক ধাপ এগোলেই এই আফগান ক্রিকেটার টি-টোয়েন্টি রেকর্ডে কিংবদন্তি ধোনিকে টপকে যাবেন। সে স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরা। তাঁদের মতে, পরিসংখ্যানে এমএস ধোনিকে টপকে যাওয়া বিশ্বকাপ জয়ের মতোই আনন্দের।

এমএস ধোনির রেকর্ড
ভারতীয় দলকে ৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময়কালে ৪১টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। বিশ্বের অন্য কোনও দলের অধিনায়কের কাছে এত সংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড ছিল না।

ধোনিকে টপকে গেলেন আফগান
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৪৫ রানে জিতেছে আফগানিস্তান। সেই জয়ের সঙ্গেই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করেছেন আফগান অধিনায়ক অসগর। দেশকে ৫১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে তিনি ৪১টি ম্যাচ জিতেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে পরের ম্যাচ জিততে পারলে ধোনিকে টপকে যাবেন অসগর আফগান। অধিনায়ক হিসেবে যে কয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি এই পর্যায়ে এসে পৌঁছেছেন, তাতে তিনিই যে সেরা, তা আর বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় স্থানে মর্গ্যান
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়ন মর্গ্যান। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে মোট ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান। তালিকার তৃতীয় স্থানে থাকা সরফরাজ আহমেদ অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতিয়েছেন।

এগিয়ে আফগানিস্তান
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজে কব্জা করেছে রশিদ খানের দল।












Click it and Unblock the Notifications