আমিরশাহীতে আইপিএল, তার আগে গড়াপেটার ছায়া, দুই ক্রিকেটারকে কেন নির্বাসন করল আইসিসি?

আমিরশাহীতে আইপিএল, তার আগে সেদেশের দুই ক্রিকেটারকে কেন নির্বাসন করল আইসিসি?

৫ দিন পর আমিরশাহীতে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের কোটি টাকার ক্রিকেট লিগে বল গড়াতে চলেছে। করোনা ধাক্কায় এবছর ভারতের বদলে টুর্নামেন্টে হচ্ছে আমিরশাহীতে। ক্রিকেট ফ্যানেদের মুখে মুখে এখন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরশাহীর নাম ঘেরাফেরা করছে। এর মাঝে সেদেশের ক্রিকেটে খারাপ খবর।

দুই ক্রিকটারকে নির্বাসনের সাজা শোনাল আইসিসি

দুই ক্রিকটারকে নির্বাসনের সাজা শোনাল আইসিসি

দুর্নীতি দমন বিধি ভঙ্গের অভিযোগে আমিরশাহির দুই ক্রিকেটারকে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি নির্বাসিত করল। দুর্নীতি দমন বিধির পাঁচ দফা নিয়ম ভাঙার কারণে আমির হায়াত ও আশফাক আহমেদকে নির্বাসিত করা হয়েছে।

নির্বাসিত দুই ক্রিকেটার দেশের হয়ে ম্যাচ খেলেছেন

নির্বাসিত দুই ক্রিকেটার দেশের হয়ে ম্যাচ খেলেছেন

আমির হায়াত দেশের হয়ে ৯টি ওডিআই ও ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে আশফাক আহমেদ দেশের হয়ে ১৬টি ওডিআই ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন। আমিরশাহীর দুই ক্রিকেটারের বিরুদ্ধে টাকা নিয়ে ম্যাচের ফল পাল্টে দেওয়ার প্রস্তাব পাওয়া গোপন করার অভিযোগ রয়েছে।

টাকার বিনিময়ে গড়াপেটার প্রস্তাব পেয়েও লুকিয়ে যান দুই ক্রিকেটার

টাকার বিনিময়ে গড়াপেটার প্রস্তাব পেয়েও লুকিয়ে যান দুই ক্রিকেটার

ক্রিকেটকে গড়াপেটার কালো ছায়া থেকে দূরে রাখতে আইসিসির দুর্নীতি দমন শাখা তৎপর। এভাবে ম্যাচের ফল পাল্টে দেওয়ার প্রস্তাব লুকিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানকে নির্বাসিত করতে পিছু হটেনি আইসিসি। সেখানে আমিরশাহীর দুই ক্রিকেটারের ক্ষেত্রেও কোনও সহানুভূতি দেখাল না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আর কী কী অভিযোগ

আর কী কী অভিযোগ

এছাড়া দুই ক্রিকেটারের বিরুদ্ধে ৭৫০ মার্কিন ডলার বা তারও বেশি মূল্যের উপহার গ্রহণের অভিযোগ রয়েছে। বুকিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেও তা আইসিসির দুর্নীতি দমন শাখাকে না জানানোর অভিযোগ রয়েছে।

আমিরশাহী ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত

আমিরশাহী ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত

এমিরেটস ক্রিকেট বোর্ড আশফাককে আগেই নির্বাসিত করেছে। এবার আইসিসি দুই ক্রিকেটারকে প্রাথমিকভাবে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দিল।

নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন ক্রিকেটাররা

নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন ক্রিকেটাররা

প্রসঙ্গত আইসিসির এই নিধানের পরের ১৪ দিনের মধ্যে ক্রিকেটাররা নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন। ১৩ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের জবাব দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে।

{quiz_339}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+