'কংগ্রেস হল বাজাজ চেতক, আর বিজেপি হিরো স্প্লেন্ডার'

আজগুবি বলে মনে হচ্ছে তো? আসলে এই ধারণাটি বাজাজ অটো সংস্থার এমডি রাজীব বাজারের। তাঁর কথায়, সারাক্ষণ মোটরবাইক নিয়েই থাকতে হয়। রাজনীতি খুব একটা বোধগম্য হয় না। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা যেভাবে মোটরবাইকের ধাঁচায় ফেলে ব্যাখ্যা করলেন তা বেশ অন্যরকম।
একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজীব বলেন, আমার মতে কংগ্রেস অনেকটা বজাজ চেতক-এর মতো। একটা সময় দাপিয়ে বেড়িয়েছে। যদিও এখন প্রাসঙ্গিকতা অনেকটাই হারিয়েছে। নিজের সময়ের বেস্টস্লোর ছিল এই মোটরবাইক।
'আপ অনেকটা পাল্সারের মতো,পছন্দ বা অপছন্দ করতে পার, কিন্তু উপেক্ষা করতে পারবে না'
পাশাপাশি বিজেপিকে হিরো স্প্লেন্ডারের সঙ্গে তুলনা করে রাজীব বলেন, ভারতীয় জনতা পার্টি হিরো স্প্লেন্ডার-এর মতো। জ্বালানী সাশ্রয়কারী মোটরবাইক। যা চেতকের বাজার খেয়েছে। চমকদার। চেতকের থেকে একটু ভাল। সত্যিকথা বলতে কী আদতে দুটো একই। সরকার গঠনের দিক থেকে বিজেপি কংগ্রেসের থেকে খুব একটা আলাদা কিছু নয়।
তবে রাজীবের ব্যক্তিগত পছন্দ অবশ্য এক বছর বয়সী আম আদমি পার্টি। নিজের পছন্দের দলকে পছন্দের মোটরবাইকের সঙ্গেই তুলনা করেছেন । তিনি বলেন, আপ অনেকটা পাল্সারের মতো। এটা বাকি মোটরবাইকগুলোর থেকে একেবারে আলাদা। অল্প সময়েই নিজের একটা জায়গা বানিয়ে নিয়েছে। তরুণ সমাজে এই মোটরবাইকের গ্রহণযোগ্যতা বেশি হওয়ায় বাকিদের টক্কর দিচ্ছে। আলাদা, তুমি পছন্দ বা অপছন্দ করতেই পার, কিন্তু উপেক্ষা করতে পারবে না।
কিন্তু আপকে পছন্দ বলেই যে লোকসভা নির্বাচনে আপের সমর্থনে সক্রিয় রাজনীতিতে আসবেন, তা একেবারেই নয়, সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজীব।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications