মাও দমনে ছত্তিশগড়ের চাই অত্যাধুনিক অস্ত্র ও আধুনিক প্রযুক্তি, জানানো হল আবেদন
মাওবাদী–অধুষ্যিত ছত্তিশগড় মাওবাদী ও নক্সালদের নিয়ন্ত্রণ করতে অত্যাধুনিক অস্ত্র, আধুনিক সরঞ্জাম ও নতুন সফটওয়্যার সহ প্রযুক্তি চাইল। শনিবার ছত্তিশগড়ে পুলিশের 'উচ্চ ক্ষমতাপূর্ণ কমিটি’র (এইচপিসি) বৈঠকে যোগ দেয় আটটি রাজ্য। রাজ্যের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই বৈঠকে যোগ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এখানেই ছত্তিশগড়ের পুলিশ এই দাবি জানিয়েছে।

২০২০–২১ সালে পুলিশকে অত্যাধুনিক করে গড়ে তোলার জন্যই এই এইচপিসি বৈঠক হয় ছত্তিশগড় পুলিশের সদর দফতরে। গত চার দশক ধরে এ রাজ্যের পুলিশ বামপন্থী চরমপন্থার সঙ্গে লড়াই করে চলেছে, এখন তাই তাদের দমন করতে পুলিশের অত্যাধুনিক অস্ত্র, অতি–আধুনিক ফরেনসিক ল্যাব এবং উচ্চ–বিকাশযুক্ত সফটওয়্যার বিশ্লেষণ পদ্ধতির প্রয়োজন। রাজ্য পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা এই বৈঠকে জানান যে তাদের সাইবারক্রাইমের তদন্তের জন্য কিট, থার্মাল ইমেজার, ইন্টারনেটে প্রমাণ খুঁজবে এমন যন্ত্র, টাওয়ার সার্ভার ও ফায়ারিং সিমুলেটারের প্রয়োজন রয়েছে।
অতিরিক্ত সচিব বিবেক ভরদ্বাজ আশ্বস্ত করে জানান যে পুলিশ বাহিনীকে আধুনিকরণের দিকে রাজ্যগুলির প্রয়োজনীয় প্রয়োজনীয়তাগুলি খতিয়ে দেখা হবে এবং প্রস্তাবগুলি যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদিত করা হবে। এই বৈঠকে ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মিজোরাম ও নাগাল্যান্ডের শীর্ষ পুলিশ অধিকর্তা ও ফরেন্সিক বিশেষজ্ঞরা যোগ দেন।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications