Mahabharat: কুরুক্ষেত্রের যুদ্ধের পর কী ঘটেছিল, পাণ্ডবদের স্বর্গ-যাত্রার পিছনে কী ছিল আসল কারণ

কুরুক্ষেত্রের যুদ্ধশেষে বিজয়ী হয়েছিল পাণ্ডবরা। কিন্তু তারপর কী ঘটেছিল? পাণ্ডবরা কতদিনই বা রাজত্ব করেছিল কৌরবহীন হস্তিনাপুরে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতে কী ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধের পর তা নিয়ে খুব কম লোকই জানার আগ্রহ দেখান।

সবাই জানেন, পাণ্ডবরা স্বর্গ-যাত্রায় বেরিয়েছিলেন। তারপরই কি শুরু হয়েছিল কলিযুগ? কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের পরে তারাই হস্তিনাপুরের শাসন করেছিল ৩৬ বছর। যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন। আর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছে, পুরো যাদব বংশও ধ্বংস হয়ে যাবে।

Mahabharat

গান্ধারীর অভিশাপ কাজ শুরু করেছিল তারপরই। নানা অপ্রীতিক ঘটনা ঘটে যথাকে যাদবকূলে। নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। এমনকী ভগবান শ্রীকৃষ্ণের কথাও কর্ণগোচর করেনি কেউ। দ্বারকায় যা ঘটতে শুরু করেছিল তা দেখে কৃষ্ণ যাদববংশ ছেড়ে অর্জুনকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাত্রা করেছিল প্রভাসের উদ্দেশে।

প্রভাসে গিয়েও তিনি শান্তির খোঁজ পাননি। তিনি দেখেন যাদবদের মধ্যে এমনই বিদ্রোহ শুরু হয়েছে যে একে অপরকে হত্যা করে। তার ফলে পুরো জাতি ধ্বংস হয়ে যেতে থাকে। তিনি যখন বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছেন এক ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের রাতুন চরণকে পাখি মনে করে তির নিক্ষেপ করেন। তারপরই নশ্বর দেব ত্যাগ করেন কৃষ্ণ।

তার আগে কৃষ্ণ অর্জুনকে ডেকে বিশেষ দায়িত্ব দিয়ে বলে যান সেই দায়িত্ব পালনের পর তিনি যেন যুধিষ্ঠিরকে বলেন স্বর্গে যাত্রা করতে। কারণ দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে। এবার শুরু হবে কলিযুগ। সেইমতো মহারাজ যুধিষ্ঠির অভিমন্যু-পুত্র পরীক্ষিতকে রাজমুকুট পরিয়ে সিংহাসন ছেড়ে স্বর্গযাত্রায় বেরিয়ে পড়েন।

Mahabharat

যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা সশরীরে স্বর্গে যাত্রা করেন। সঙ্গে নেন মহারানি দ্রৌপদীকেও। তাঁদের উদ্দেশ্য ছিল সশরীরে স্বর্গে পৌঁছনো। সে জন্য স্বর্গে পৌছনোর জন্য হিমালয়ে আরোহণের সিদ্ধান্ত নেন। তাঁদের স্বর্গযাত্রায় যোগ দেন এক কুকুর। সেই কুকুরই তাদের পথ দেখিয়ে নিয়ে যায়।

কিন্তু স্বর্গের পথে একে একে মৃত্যু হয় যুধিষ্ঠির বাদে সবার। প্রথমেই মৃত্যু হয় দ্রৌপদীর। তারপর সহদেব, নকুল, অর্জুন ও সবশেষে ভীমের মৃত্যু হয়। সশরীরে একমাত্র স্বর্গে পৌঁছান যুধিষ্ঠির। অভিযান শেষ হয়। শেষ হয় মহাভারতের অন্তর্ধান পর্ব। দ্বাপর যুগের শেষে শুরু হয় কলিযুগ। কলিযুগে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+