সুরুচিতে অষ্টমীর অঞ্জলি সৃজিত-মিথিলার, সঙ্গ নিলেন নুসরত-নিখিলও, অরূপের সঙ্গে ঢাক বাজালেন পরিচালক

সুরুচিতে অষ্টমীর অঞ্জলি সৃজিত-মিথিলার, সঙ্গ নিলেন নুসরত-নিখিলও, অরূপের সঙ্গে ঢাক বাজালেন পরিচালক

মহাষ্টমীর সকালে তারকা সমাবেশ সুরুচি সংঘের পুজো মণ্ডপে। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সাত সকালে হাজির হলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন নুসরতের স্বামী নিখিল জৈন এবং সৃজিতের স্ত্রী মিথিলা। সুরুচি সংঘের পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেন তাঁরা।

সুরুচিতে নুসরত-সৃিজত

সুরুচিতে নুসরত-সৃিজত

মহাষ্টমীর সকালে সুরুচি সংঘের মণ্ডপে অঞ্জলি দিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মণ্ডপে এসেছিলেন তাঁরা। নুসরতের সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন এবং সৃজিতের সঙ্গে ছিলেন স্ত্রী মিথিলা। প্রসঙ্গত উল্লেখ্য সৃজিত মিথিলার এটাই বিয়ের পর প্রথম পুজো। বাংলাদেশি অভিনেত্রী মিথিলা।

ঢাক বাজালেন সৃজিত-নিখিল

ঢাক বাজালেন সৃজিত-নিখিল

মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর ঢাক বাজালেন নিখিল জৈন ও সৃজিত মুখোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজিয়েছেন তাঁরা। বেশ কিছুক্ষণ তাঁরা সেখানে ছিলেন। মহাষ্টমীর পুজো দেখেন নুসরত ও মিথিলা। পুজোয় অংশও নেন তাঁরা। বাংলাদেশি অভিনেত্রীর বিয়ের প্রথম বছরের পুজো তাই কলকাতার পুজো দেখা নিয়ে একটু বেশি উৎসাহী ছিলেন মিথিলা।

করোনার কোপে মলিন পুজো

করোনার কোপে মলিন পুজো

এবার করোনা সংক্রমণের কারণে কোনও পুজো মণ্ডপেই তেমন তারকা সমাবেশ দেখা যায়নি। বিশেষ করে সুরুচি সংঘের পুজো মণ্ডপে তো দেখাই যায়নি। কারণ হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেবল মাত্র ক্লাবের তৈরি করা তালিকায় থাকা সদস্যরাই মণ্ডপে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট।

ভার্চুয়াল অঞ্জলি

ভার্চুয়াল অঞ্জলি

এবার অধিকাংশ পুজো মণ্ডপেই ভার্চুয়াল পুস্পাঞ্জলি হয়েছে মহাষ্টমীর। করোনার কারণে এবার বাগবাজারে কুমারী পুজো হলেও বীরাষ্টমীর লাঠিখেলা হয়নি। অন্য দিকে বেলুড় মঠেও ভক্তরা লাইভ পুজো দেখেছেন ইউটিউবে। কোনও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি মণ্ডপের ভেতরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+