চুপিসারে বিয়ে সারলেন ইয়ামি গৌতম, পাত্র ‘উরি’র পরিচালক আদিত্য ধর
চুপিসারে বিয়ে সারলেন ইয়ামি গৌতম, পাত্র ‘উরি’র পরিচালক আদিত্য ধর
করোনা আবহ, লকডাউনের মাঝেই সাতপাকে বাধা পড়লেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। 'উরি’র পরিচালক আদিত্য ধরের সঙ্গে খুবই ব্যক্তিগতভাবে এই বিয়ে সারেন অভিনেত্রী। ভিকি ডোনার অভিনেত্রী তাঁর ভক্ত ও অনুগামীদের টুইটারে এই খবরটি শেয়ার করেছেন।

আদিত্য ধরের সঙ্গে তাঁর বিয়ের ছবি দিয়ে ইয়ামি ক্যাপশনে লিখেছেন, 'আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে আজকে খুবই ব্যক্তিগতভাবে আমরা বিয়ে সারলাম। আমাদের এই বন্ধুত্ব ও নতুন জীবনের পথ চলায় আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। ভালোবাসা রইল, ইয়ামি ও আদিত্য’। বিয়ের ছবিতে ইয়ামিকে লাল বেনারসী শাড়ি ও তার সঙ্গে মানানসই গয়নায় সাজতে দেখা গিয়েছে। অন্যদিকে আদিত্যর পরনে ছিলে ধবধবে সাদা কারিকাজ করা শেরওয়ানি ও মাথায় পাগড়ি। পাঞ্জাবি রীতিতেই এই বিয়ে হয়। খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুদেরকে নিয়ে এই বিয়ের অনুষ্ঠান হয়।
ইয়ামিকে তাঁর পরবর্তী ডিজিটাল থ্রিলার 'অ্যা থার্সডে’–তে দেখা যাবে। ইয়ামি এখানে স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে ইয়ামি ছাড়াও দেখা যাবে নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি ও মায়া সারাওকে। ভিকি ডোনার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি। কয়েক বছরের মধ্যেই ইয়ামি বলিউডের বড় বড় বাজেটের ছবিতে কাজ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হৃত্ত্বিক রোশনের কাবিল ও বরুণ ধাওয়ানের বাদলপুর। উরি সিনেমাতেও ইয়ামিকে অভিনয় করতে দেখা যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications