'মহিলার সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ মুহূর্ত...', কী কারণে ভেঙেছিল পলাশ-স্মৃতির বিয়ে? সত্যিটা এল সামনে
সিঙ্গার এবং কম্পোজার পলাশ মুচ্ছলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেতা-প্রযোজক বিদ্যন মানে। তাঁর দাবি যে, পলাশ শুধু সম্পর্কের বিশ্বাসভঙ্গই করেননি, একটি অপ্রকাশিত ছবির নামে তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকার থেকেও বেশি টাকা নিয়েও প্রতারণা করেছেন।

বিদ্যন মানে মহারাষ্ট্রের সাংলিতে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে, ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার পরিবারের সূত্র ধরেই তাঁর পলাশের সঙ্গে পরিচয় হয়েছিল।
তাঁর অভিযোগ, তিনি নিজে পলাশ এবং স্মৃতির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই সময়েই পালাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হয়।
বিদ্যনের আরও দাবি যে, দুই পরিবারের পক্ষ থেকে যখন বিয়ের সমস্ত প্রস্তুতি চলছে, বাড়িতে নিয়ম মেনেই সমস্ত অনুষ্ঠান হচ্ছিল, ঠিক সেই সময়েই ঘটে যায় এই ঘটনা। তিনি জানিয়েছেন যে, পালাশ তখন অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন এবং তিনি একেবারে বিছানায় আপত্তিকর অবস্থায় ধরা পড়েন।
তবে, বিদ্যন ওই মহিলার পরিচয় প্রকাশ্যে আনেননি। তাঁর কথায়, পরিস্থিতি ছিল অত্যন্ত অস্বস্তিকর এবং দৃশ্যটি ছিল অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনা সামনে আসার পরেই বিয়ের বাড়িতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি বড়সড় ঝামেলায় রূপ নেয় বলে দাবি করেছেন তিনি।
বিদ্যনের বক্তব্য অনুসারে, এই ঘটনার পরেই দুই পরিবারের মধ্যে পরিস্থিতি তাড়াতাড়ি বদলে যায়। তারপরেই বিয়ে নিয়ে জটিলতা শুরু হয়। তিনি আরও দাবি করেছেন যে, এই ঘটনাই শেষ পর্যন্ত পালাশ এবং স্মৃতির সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়।
এছাড়াও, মানে জানান যে, একটি অপ্রকাশিত ছবিতে তিনি ৪০ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরে ছবিটি মুক্তির নামে আরও টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে বিনিয়োগ করা টাকা ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
তিনি আরও দাবি করেছেন যে, বিয়ে বাতিল হওয়ার পর তাঁকে সমস্ত জায়গা থেকে ব্লক করা হয়। এমনকি ছবির সঙ্গে যুক্ত অন্য শিল্পীরাও পারিশ্রমিক পাননি বলেও তিনি দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সমস্ত চ্যাট এবং ফোন কলের প্রমাণ তিনি পুলিশের হাতে তুলে দেবেন।
অন্যদিকে আবার, পলাশ মু্ছল এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন যে, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মানহানির উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে তিনি আইনি পথে লড়াই করবেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, পলাশ মুচ্ছলে এবং স্মৃতি মান্ধানার বিয়ে ২০২৫ সালের নভেম্বর মাসেই হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত হয় এবং ডিসেম্বর ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে বিয়ে বাতিলের ঘোষণা করা হয়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications