এবার একই ফ্রেমে ধরা দেবেন ভাইজান ও কিংখান, কবে টাইগার থ্রির শুটিং করবেন শাহরুখ খান

টাইগার থ্রি সিনেমায় একসঙ্গে দেখা মিলবে কিংখান ও ভাইজানের। জানা গিয়েছে এপ্রিলের এই সিনেমার শুটিং করবেন কিং খান। মুম্বইতে শুটিং করবেন অভিনেতা।

জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে কিংখানের 'পাঠান’। বক্স অফিসে ছবিটি দুর্দান্ত সাফল্য লাভ করেছে। আবারও শাহরুখ খানকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন ভক্তরা, তবে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না অনুগামীদের। তবে এবার শুধু বলিউডের বাদশা নয় তার সঙ্গে দেখা মিলবে সলমন খানের। টাইগার থ্রি সিনেমায় একসঙ্গে দেখা মিলবে কিংখান ও ভাইজানের।

এবার একই ফ্রেমে ধরা দেবেন ভাইজান ও কিংখান, কবে টাইগার থ্রির শুটিং করবেন শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা সলমান খানের টাইগার , তারপর এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় আসছে টাইগার থ্রি। এই সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। পাঠান সিনেমায় সলমন খানকে দেখা গেছে ক্যামিও চরিত্রে অভিনয় করতে, এবার টাইগার থ্রিতে কিংখানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে অভিনয় করতে। এই সিনেমায় ভাইজান ও কিংখান ছাড়াও দেখা মিলবে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিও। এপ্রিলের এই সিনেমার শুটিং করবেন কিং খান। মুম্বইতে শুটিং করবেন অভিনেতা। অফিসারের চরিত্রে দেখা মিলবে কিং খানের ।

সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে টাইগার থ্রি। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। নতুন বছরে যেন চমক দিচ্ছেন কিং খান। যশ রাজ ফিল্মসের হাত ধরেই এসেছে 'পাঠান' সিনেমাটি। এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম-সহ অন্যন্যারা। এই সিনেমায় জনকে খল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।ছবিটি একটি বিগ বাজেটের ছবি। সিনেমাটি তৈরি করতে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। জানা গিয়েছে, এই পাঠান সিনেমার জন্য শাহরুখ খান ৩৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সিনেমা বিশেষজ্ঞদের, পাঠান সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সিনেমাটি সাফল্য অর্জন করেছেন।

উল্লেখ্য, সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন বলিউডের বাদশা। সেখানেই ভক্তদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছিলেন অভিনেতা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পাঠান ছবিটি। সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয় বিদেশেও দারুন ভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে। এই সময়ে এক অনুগামী তাঁকে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন,বলিউডে তাঁর পরে সবচেয়ে বড় কী? তবে এই প্রশ্নের জবাব কিন্তু দিয়ে ছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন কোনদিনও বিনোদন জগত থেকে আমি সরে যাব না, হয়তো আমি এরপর আরোও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসবো। আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে। অভিনেতার এই কথা শুনে শাহরুখ ভক্তরা খুব খুশি হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+