মৃত্যুর একদিন পরে ভিডিও বার্তা, পুনম পাণ্ডে নিজেই জানালেন "বেঁচে আছি", কিন্তু এমন করার কারণ কী?

তিনি মারা যাননি। বেঁচে আছেন। সুস্থ, সমর্থ। নিজেই জানালেন এই কথা। শনিবার ইনস্টাগ্রামে এল এক ভিডিও বার্তা। ঝলমল করে উঠলেন পুনম পাণ্ডে। হাস্যোজ্জ্বল মুখে বক্তব্য রাখলেন তিনি৷

তাঁর মৃত্যুর খবর আসতে হতবাক হয়েছিল নেট দুনিয়া। বলিউডের তারকাদের অনেকেই এই মৃত্যু মানতে পারছিলেন না। পুনম পাণ্ডের মৃত্যুর সংবাদ যেন দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল। শুক্রবার দুপুর থেকেই এই সংবাদ নিয়ে তোলপাড় বলিউড ও নেট দুনিয়া।

পুনম পাণ্ডে

পুনমের মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছিল জরায়ুর ক্যান্সার। দীর্ঘ দিন থেকেই না কী এই মডেল অভিনেত্রী জরায়ুর ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু এই কথা প্রকাশ্যে আসেনি। এমনই শুক্রবার জানিয়েছিলেন পুনমের ম্যানেজার। ১ ফেব্রুয়ারি রাতে তিনি মারা গিয়েছেন। এই বার্তা পাওয়া গিয়েছিল।

শুক্রবার দুপুরের পর থেকেই পুনমের জন্য শোকবার্তা আসতে থাকে। জরায়ুর ক্যান্সার না কি অন্য কোনও কারণে মৃত্যু? তাই নিয়েও শুরু হয়েছিল চর্চা। সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছিল এই বিষয়ে। প্রায় সকলের কাছেই এই অকস্মাৎ সংবাদ ধাক্কা দিয়েছিল।

২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই চর্চা থামছিল না। কারণ, পুনম পাণ্ডের মৃত্যু সম্পর্কে আর কিছুই জানা যাচ্ছিল না। ফলে ধোঁয়াশা বাড়ছিল সব মহলেই। তাঁর যে জরায়ুর ক্যান্সার আছে! কাছের পরিচিতরাও সেই বিষয়ে হতবাক হয়েছিলেন!

শনিবার সকালে যেন আরও বড় ধাক্কা। পুনমের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট হয়। সেখানে সদাহাস্যজ্বল মুখে পুনম। হামলে পড়ে নেটিজেন, ফ্যান - ফলোয়াররা। ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন। মারা যাননি।

কিন্তু এমন লুকোচুরি খেলার কারণ কী? নিজের মৃত্যু সংবাদ ছড়িয়ে দেওয়ার মধ্যে এমন কী সার্থকতা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই ভিডিওবার্তায় সেই কারণই তিনি ব্যক্ত করেছেন। জরায়ু মুখের ক্যান্সার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল উদ্দেশ্য।

ভারতে মেয়ে ও মহিলাদের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সারের প্রবণতা বাড়ছে। স্তন ক্যান্সারের পরেই এই ক্যান্সারের আক্রান্তদের সংখ্যা দেখা যাচ্ছে। সেই কারণেই পুনম সচেতনতা ছড়ানোর চেষ্টা করেছিলেন। আর সেজন্যই নিজের মৃত্যুসংবাদ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত।

এবার অন্তর্বর্তী বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও এই জরায়ু মুখের ক্যান্সারের কথা বলেছেন। টিকার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। এবার সেই বিষয়টিই পুনম মহিলাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইলেন।পুনম বেঁচে আছেন। শুনে খুশি তাঁর ফ্যান ফলোয়াররা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+