গোপনে নাকি বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ? উত্তাল নেট দুনিয়া
গোপনে নাকি বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ?
মাত্র ২দিন আগেই বিয়ে করলেন অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। যেখানে গোটা কাপুর পরিবার উপস্থিত হয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই এবার টিনসেল টাউনে গুঞ্জন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ গোপনে নাকি বাগদান সেরে ফেলেছেন। বুধবার সকাল থেকেই এই খবরে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই বলিউড তারকাই। তবে বি–টাউনে ঘুরে বেড়াচ্ছে তাঁদের গোপনে বাগদান হওয়ার খবর।

বাগদানের গল্প ভুয়ো
সোশ্যাল মিডিয়ায় একেবাকে দাবানলের মতো এই খবর ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা রীতিমতো উৎসাহী হয়ে পড়েন ভিকি ও ক্যাটরিনার বাগদান পর্বের ছবি দেখার জন্য। ভিকি ও ক্যাটরিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন নেটিজেনরা। তবে আসল খবর হল ভিকা ও ক্যাটরিনার কোনও বাগদান পর্ব হয়নি। বিনোদনের চ্যানেল জুমের রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনার টিম নিশ্চিত করেছেন যে ক্যাটরিনা ও ভিকির আংটি বদলের কোনও অনুষ্ঠান হয়নি। ক্যাটরিনা খুব শীঘ্রই টাইগার ৩-এর শুটিংয়ের জন্য দেশ ছাড়বেন।

ভিকি–ক্যাটরিনার গোপন প্রেম
ভিকি ও ক্যাটরিনার ডেটিং বেশ অনেকদিন ধরেই চলছে। বলিউডে তাঁদের প্রেম নিয়ে জল্পনা-কল্পনা চললেও উভয় অভিনেতা এ নিয়ে কখনই প্রকাশ্যে কিছু জানাননি। গত বছরই তাঁরা দু'জনে ঘুরেত গিয়েছিলেন। যেখানকার ছবি প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের বিভিন্ন লোকেশন ভিকি-ক্যাটরিনাকে দেখা গেলেও কখনই তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি। নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে একে-অপরকে মন্তব্য করা, ট্যাগ করা সবই চলছে বেশ অনেকদিন ধরেই। এরকম পরিস্থিতিতে তাঁদের গোপনে বাগদান পর্ব সেরে নেওয়া অবাক হওয়ার মতো কোনও কারণ নেই। প্রসঙ্গত, সলমন খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পরই ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তবে এবার আর নিজের সম্পর্ক নিয়ে ঢাকঢোল না পিটিয়ে বরং তা লোকচক্ষুর আড়াল থেকে বাঁচিয়ে রেখেছেন ভিকি ও ক্যাটরিনা দু'জনেই।

ক্যাটরিনার ঝুলিতের একের পর এক ছবি
ক্যাটরিনা কাইফকে দেখা যাবে রোহিত শেট্টির পরবর্তী সিনেমা 'সূর্যবংশী'-তে। অক্ষয় কুমার অভিনীত এই ছবির মুক্তি করোনা সঙ্কটের জন্য দু'বার পিছিয়ে যায়। ক্যাটরিনার ঝুলিতে রয়েছে 'ফোন ভুত', এই সিনেমায় অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী, ইশান খট্টার, যা পরের বছর মুক্তি পাবে বলে জানা গিয়েছে। এগুলি ছাড়াও ক্যাটরিনা 'জি লে জরা' ও 'টাইগার ৩' হাতে আছে।

ভিকির হাতে বেশ কয়েকটি সিনেমা
অন্যদিকে ভিকি কোশলের হাতেও রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি। যার মধ্যে 'সরদার উধম সিং', 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ও 'মিস্টার লেলে' উল্লেখযোগ্য।












Click it and Unblock the Notifications