Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের পলিটিক্যাল থ্রিলার'এ আয়ুষ্মান খুরানা, ট্রেলার সামনে আসতেই যুদ্ধ জয় 'অনেক'এর

ফের পলিটিক্যাল থ্রিলার'এ আয়ুষ্মান খুরানা, ট্রেলার সামনে আসতেই যুদ্ধ জয় 'অনেক'এর

এই বছরটা বেশ ভালোই যাচ্ছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার। একটা দুটো নয়, পরপর একেবারে পাঁচটি ফিল্ম আসতে চলেছে জনপ্রিয় এই অভিনেতার। বলিউডের ভার্সাটাইল অভিনেতা হিসেবেই খ্যাত আয়ুষ্মান। আর তাঁর নতুন সিনেমা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আয়ুষ্মান খুরানার নতুন সিনেমার ট্রেলার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই জবরদস্ত হিট হল সেটি।

আসছে 'অনেক'

আসছে 'অনেক'

সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'অনেক' ছবির ট্রেলার। আর সেখানেই দেখা গিয়েছে মহা ধামাকা ও অ্যাকশন সিকোয়েন্স। ট্রেলারে দেখা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দৃশ্য। একের পর এক ভয়ঙ্কর 'মিশন'এ ভারতীয় সেনাবাহিনীর সাহসীকতার দৃশ্য ফুটে উঠেছে এই সিনেমার ট্রেলারে। আর সেখানে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত এলাকার একাধিক প্লট দেখা গিয়েছে। আর সেক্ষেত্রে ট্রেলারেই যে সিনেমা দেখার জন্য আলাদা আকর্ষণ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে তা এককথায় স্পষ্ট।

 ফের এক 'পলিটিক্যাল থ্রিলার'

ফের এক 'পলিটিক্যাল থ্রিলার'

ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি হয়েছে একাধিক 'পলিটিক্যাল থ্রিলার'। তারমধ্যে অনেক সিনেমা সুপারহিট হয়েছে। কিন্তু কাকতালীয় ভাবে আগের এক হিট 'পলিটিক্যাল থ্রিলার' সিনেমায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। 'আর্টিক্যাল ফিফ্টিন' ছিল সেরকমই এক সিনেমা। আর সেখানেই অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। আর এরপর 'অনেক' ছবিতে দেখা যাচ্ছে আয়ুষ্মান খুরানার এই অ্যাকশন থ্রিলার সিনেমায়।

ভারতের অন্য চিত্র

ভারতের অন্য চিত্র

উত্তর-পূর্ব ভারতের নানা লোকেশনে শ্যুটিং করা হয়েছে আয়ুষ্মান খুরানার আগামী ছবি 'অনেক'এর। যেখানে তুলে ধরা হয়েছে উত্তর-পূর্ব ভারতের নানারকম চাঞ্চল্যকর ঘটনার কথা। আর গল্পের প্লট যখন উত্তর-পূর্ব ভারতের, সেখানে গল্প যে ধামাকাদার টানটান অ্যাকশনে ভরপুর হবে তা বলা বাহুল্য। দেশের একটি গুরুতর সমস্যা তুলে ধরা হবে এই 'অনেক' সিনেমার মধ্যে দিয়ে। নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত এই আগামী ছবি। আর এই ছবি এখন কতটা কামাল দেখায় তার জন্য অপেক্ষা হলে মুক্তি পাওয়া পর্যন্ত।

 'অনুভব'এর আসর

'অনুভব'এর আসর

আয়ুষ্মান খুরানা অভিনীত 'আর্টিক্যাল ফিফ্টিন'এর পর আবারও বলিউডের বিখ্যাত পরিচালক অনুভব সিনহার আগামী সিনেমা 'অনেক' আসতে চলেছে। আর সেক্ষেত্রেও সেখানে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান। অনুভবের এই ছবি সম্পূর্ণ রূপে পলিটিক্যাল থ্রিলার। যেখানে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক অস্থিরতাই উঠে আসতে চলেছে ছবিতে। যুদ্ধ এবং যুদ্ধ জয়ের কাহিনী নিয়ে এগিয়ে চলবে সিনেমা। এই সিনেমা তৈরি করা একটা চ্যালেঞ্জ ছিল, যা অবশেষে পূরণ করা সম্ভব হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিচালক। প্রসঙ্গত, এই ছবি 'অনেক' মুক্তি পেতে চলেছে আগামী ২৭ মে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+