'মহাভারত' ধারাবাহিকের জন্য নির্বাচিত হন সুপারস্টার গোবিন্দা!এরপর কী ঘটে
'মহাভারত' ধারাবাহিকের জন্য নির্বাচিত হল সুপারস্টার গোবিন্দা! কোন চরিত্রের জন্য তাঁকে বেছে নেওয়া হয়
সুপারস্টার গোবিন্দাকে এককালে বেছে নেওয়া হয় 'মহাভারত' ধারাবাহিকের জন্য। সেই সময় বি আর চোপড়া নিজের এই ধারাবাহিকের চরিত্রাভিনেতাদের খুঁজে বের করার জন্য একাধিক তারকার অডিশন নেন। এরপর ধীরে ধীরে চলে বাছাই পর্ব।

এদিকে, একেরপর এক অভিনেতা তখন 'মহাভারত 'ধারাবাহিকের জন্য অডিশনে বসেন। সেই সময় অভিমন্যুর চরিত্রে অডিশন দিয়েছিলেন বলিউড তারকা গোবিন্দা। গোবিন্দা ছাড়াও বলিউডের আরও এক তারকা চাঙ্কি পান্ডে এই ধারাবাহিকের জন্য অডিশন দিয়েছিলেন। শেষে দুই তারকাই শেষ পর্যন্ত এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি।
উল্লেখ্য, 'মহাভারত' সিরিয়ালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সঠিক চরিত্রাভিনেতা খুঁজে বের করা। গুফি পাঁইতাল ছিলেন ধারাবাহিকের একজ ন কাস্টিং ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার। যিনি এই শো-তে শকুনির চরিত্রে অভিনয় করেন। গোটা ধারাবাহিকে একমাত্র রাজ বব্বরই ছিলেন জনপ্রিয় স্টার। যিনি ভারত রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন।












Click it and Unblock the Notifications